× Banner
সর্বশেষ
গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী দরিদ্রদের উৎসবের আনন্দ বাড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান পার্বত্য মন্ত্রীর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় আলজেরিয়ার সমর্থন শ্রমিকদের আনুষ্ঠানিক কাঠামোয় আনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ কোটালীপাড়ায় অগ্নিকান্ডে মহিলা মাদ্রাসা পুড়ে ছাই উপনির্বাচনকে সামনে রেখে বগুড়ায় প্রধানমন্ত্রীর সফর স্থগিত

পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টিউবওয়েলে চেতনানাশক প্রয়োগ করে বাড়িতে চুরি 

Kishori
হালনাগাদ: শনিবার, ৮ মার্চ, ২০২৫
চেতনানাশক প্রয়োগ করে বাড়িতে চুরি 

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় টিউবওয়েলের পানিতে চেতনানাশক প্রয়োগের ঘটনা ঘটেছে। ইফতারের সময় সেই টিউবওয়েলের পানি খেয়ে একই পরিবারের ৪ সদস্য অসুস্থ হয়ে পড়ে। এই সুযোগে বাড়িতে হানা দিয়ে নগদ এক লাখ টাকা লুট করে নিয়ে যায় চোরেরা।
শুক্রবার (৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার শালবাহান ইউনিয়নের দাড়িয়াগছ গ্রামে ব্যাটারি চালিত ইজিবাই চালক আব্দুল হামিদের বাড়িতে চুরির এ ঘটনাটি ঘটে।  একই সঙ্গে অসুস্থ পরিবারের চার সদস্য শঙ্কামুক্ত থাকায় নিজ বাড়িতে অবস্থান করছেন বলে জানিয়েছে পরিবারটি।  ঘটনার বিষয়টি জানাজানি হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গত কিছুদিন ধরে তেঁতুলিয়া উপজেলায় ডাকাতির ঘটনায় আতঙ্ক বিরাজ করছে। ঘটনা শোনার পরে এলাকার যুবকরা একত্রিত হয়ে এলাকার নিরাপত্তার জন্য টহল দেয়া শুরু করেছে।
অসুস্থরা হলেন- ইজিবাইক চালক আব্দুল হামিদ, হামিদের স্ত্রী মালেকা বানু, ছেলে মেহেদী হাসান ও মেয়ে হিমা আক্তার হাবিবা।
আব্দুল হামিদের ছেলে মেহেদী হাসান বলেন, ‘গতকাল শুক্রবার বিকেলে শালবাহান বাজার থেকে খাবার নিয়ে বাড়ির সবাই ইফতার করি। ইফতারের সময় শুধুমাত্র বাড়ির টিউবওয়েলের পানি ব্যবহার করেছি। এর পর বাবা (আব্দুল হামিদ) ও আমি বাজারের উদ্দেশ্যে বের হয়ে যাই। পরে বাজারে গেলে ঘুম চলে আসে। আমরা বেশ অসুস্থ বোধ করি। সন্দেহ হলে দ্রুত মোবাইলে বাড়িতে খবর নেই। এরপর স্থানীয়দের সহায়তা নিয়ে বাড়িতে চলে আসি। এসময় মা ও ছোট বোনকে ঘুমানো অবস্থায় দেখতে পাই। এর মাঝে চোরেরা ঘরে প্রবেশ করে বক্স খাটের (বিছানা) ছোট টুল বক্সের তালা ভেঙে নগদ ১ লাখ টাকা নিয়ে যায়।’
মেহেদী হাসান আরও বলেন,’ বাবার পাশাপাশি আমি বাদামের বীজ কেনাবেচা করে টাকাগুলো রেখেছিলাম। কিছু টাকা নিজের কাছে থাকলেও চোরেরা বাড়িতে রাখা ১ লাখ টাকা নিয়ে গেছে। ঘটনার আগে বিকেলে স্থানীয়রা বাড়ির পাশে একটি সাদা মোটরসাইকেল ও ইজিবাইকে কিছু লোককে দেখেছিল।’
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত কবির বলেন, ‘বিষয়টি সম্পর্কে জানতে পেরেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’


এ ক্যটাগরির আরো খবর..