× Banner
সর্বশেষ
পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় আলজেরিয়ার সমর্থন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ কোটালীপাড়ায় অগ্নিকান্ডে মহিলা মাদ্রাসা পুড়ে ছাই উপনির্বাচনকে সামনে রেখে বগুড়ায় প্রধানমন্ত্রীর সফর স্থগিত বিমান খাতের উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাইলো বাংলাদেশ ১৫ মার্চের মধ্যে বাজেট প্রস্তাবনা চেয়েছে এনবিআর ঢাকা বিমানবন্দরে আজ ৩৮টি ফ্লাইট বাতিল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় – হাইকোর্টের রুল

পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ে অধ্যক্ষের পদায়ন প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৬ মে, ২০২৫
পঞ্চগড়ে অধ্যক্ষের পদায়ন

পঞ্চগড় সরকারী মহিলা কলেজে মো. দেলোয়ার হোসেন প্রধানকে অধ্যক্ষ হিসেবে পদায়ন প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে পঞ্চগড় সরকারি মহিলা কলেজের সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৬ মে) সকালে পঞ্চগড় সরকারী মহিলা কলেজের শিক্ষার্থীরা কলেজ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পঞ্চগড় শহরের শেরেবাংলাকে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে মানববন্ধন কর্মসুচী পালন করে।
এসময় সাধারণ শিক্ষার্থী বলেন, ফ্যাসিস্ট হাসিনার দোষর মো. দেলোয়ার হোসেন প্রধান এর আগে মকবুলার সরকারি কলেজে অধ্যক্ষ থাকা কালিন সময়ে বিভিন্ন অনিয়ম করায় তাঁকে দিনাজপুর শিক্ষা বোর্ডে বদলী করা হয়। হঠাৎ করে তাকে পঞ্চগড় সরকারী মহিলা কলেজে অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হলো। অনিয়ম কারি অধ্যক্ষের পদায়ন প্রত্যাহারের দাবী করেন শিক্ষার্থীরা। দাবী মানা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন মানববন্ধনকারী সাধারণ শিক্ষার্থীরা।


এ ক্যটাগরির আরো খবর..