নয়াপল্টনে সমাবেশের মৌখিক অনুমতি পেলো বিএনপি

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ১ সেপ্টেম্বর নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি। বিএনপিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শর্তসাপেক্ষে সমাবেশের মৌখিক অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার বিকেলে বিএনপিকে ডিএমপি মৌখিক অনুমতি দিয়েছেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার।

শামসুদ্দিন দিদার বলেন- আমরা পুলিশের কাছে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে সমাবেশ করার অনুমতি চেয়েছিলাম। তারা আমাদের মৌখিকভাবে নয়াপল্টনে সমাবেশের অনুমতি দিয়েছেন।

এর আগে বুধবার দুপুরের দিকে ডিএমপি কমিশনার কার্যালয়ে সমাবেশের অনুমতির জন্য যান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবুল খায়ের ভূঁইয়া, জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।