× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় মরা গরু বিক্রির অভিযোগে ১০ মণ মাংস পুঁতে ফেলা হলো ঈদুল ফিতরে টানা ছুটি ঘোষণা সরকারি চাকরিজীবীদের ঈদে অতিরিক্ত ছুটি ঘোষণার পরিকল্পনা চলমান সংঘাতে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি বিশেষ ফ্লাইটে ফিরেছেন ৫ মার্চ বৃহস্পতিবার দিনের শুরুতে জেনে নিন আপনার রাশিফল অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী

নড়াইলে বজ্রপাতে রাখালসহ ২৪ শুকরের মৃত্যু

admin
হালনাগাদ: রবিবার, ১২ জুন, ২০১৬

নড়াইল প্রতিনিধিঃ জেলার কালিয়া উপজেলার বাহিরডাঙ্গা গ্রামে বজ্রপাতে শুকর পালের রাখাল অতুল রায় নামে এক রাখালসহ ২৪টি শুকরের মৃত্যু হয়েছে।

গতকাল শনিবার  গভীর রাতে বজ্রপাতের সময় শুকর পালের রাখাল অতুল রায়ের (৫৫) মৃত্যু হয়। অতুল যশোর সদরের নরেন্দ্রপুর গ্রামের মতিলাল রায়ের ছেলে। এ সময় বজ্রপাতে আরো চার রাখাল জ্ঞান হারান। এছাড়া ওই রাতে বজ্রপাতে বড় কালিয়া গ্রামের বকুল শেখের প্রায় দেড় লাখ টাকা মূল্যের দু’টি ষাড়ের মৃত্যু হয়েছে। ষাড় দু’টি গোয়াল ঘরে ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানান, কালিয়ার বাহিরডাঙ্গা গ্রামে নবগঙ্গা নদীর তীরে তাবুতে ২০০ শুকরসহ পাঁচ রাখাল ঘুমিয়ে ছিলেন। এর মধ্যে অতুল প্রকৃতির ডাকে তাবুর বাইরে গেলে বজ্রপাতে তিনি মারা যান।

এ ঘটনায় যশোরের মনিরামপুর থানার শ্যাম মন্ডল (৫০), স্বপন তরফদার (৫০), স্বরুপ মন্ডল (২২) ও পরিতোষ মন্ডল (৫৫) জ্ঞান হারান। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গণি এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..