× Banner
সর্বশেষ
শিবচরে এক্সপ্রেসওয়েতে যানবাহনে প্রকাশ্যে চাঁদাবাজী, ছাত্রদল নেতার প্রতিবাদ সরাসরি জাহাজ চলাচল চালুর বিষয়ে মালদ্বীপের সঙ্গে আলোচনা স্বামীকে বাঁচাতে পানিতে নববধূর ঝাঁপ, দুজনেরই মৃত্যু দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি – শ্রম মন্ত্রী নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজ সড়ক চরম নাজেহাল ; খানাখন্দে ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের কাজ না করে পুরো বিল আত্মসাৎ, ঘটনাস্থলে এমপি বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ  শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন

নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলে কিশোরের হাত-পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা সঙ্গে থাকা দুই বন্ধু আহত 

Dutta
হালনাগাদ: শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
কিশোরের হাত-পায়ের রগ

নড়াইলের লোহাগড়ায় আজিম শেখ (১৮) নামে এক কিশোরের হাত-পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার সঙ্গে থাকা দুই বন্ধু আহত হয়েছেন। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, শুক্রবার (৬ অক্টোবর) সন্ধায় লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের গন্ডব ব্রিজের ওপর এ হামলার ঘটনা ঘটে।
লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। কিশোর আজিম শেখ উপজেলার কাশিপুর ইউনিয়নের ধোপাধাহ গ্রামের শাহজাহান শেখের ছেলে।
আহত অপর দুজন হলেন- ওই গ্রামের ইমরান শেখের ছেলে শুভ শেখ ও খোকন শেখের ছেলে তুফান শেখ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সন্ধায় উপজেলার কাশিপুর ইউনিয়নের গন্ডব ব্রিজে ঘুরতে যায় আজিম শেখ ও তার দুই বন্ধু শুভ ও তুফান। পরে ব্রিজের ওপর ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায়। এসময় আজিমের হাত ও পায়ের রগ কেটে দেয় দুর্বৃত্তরা। এ হামলার ঘটনায় আজিমের দুই বন্ধু ও আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে আজিমকে ঢাকা মেডিকেলে পাঠান। বাকি দু’জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন রয়েছেন।
ওসি নাসির উদ্দিন বলেন, ঘটানাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি।


এ ক্যটাগরির আরো খবর..