× Banner
সর্বশেষ
বগুড়ায় রেমিট্যান্স সুবিধাভোগীদের নিয়ে ব্র্যাক ব্যাংকের সচেতনতা কর্মসূচি আয়োজন ঝিকরগাছায় সরকারি রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান ESCAP মঞ্চে বাংলাদেশের নেতৃত্বের ছাপ, গুরুত্বপূর্ণ সেশনে সভাপতিত্ব করলেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনে টি-১০ টেপ টেনিস টুর্নামেন্টের উদ্বোধন টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা – স্বাস্থ্য প্রতিমন্ত্রী সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি মধুখালীতে শতাধিক কৃষকের অংশগ্রহণে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্লাট

নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইল-১ ও ২ এর নির্বাচনী সরঞ্জাম বিতরণ

Kishori
হালনাগাদ: শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
নির্বাচনী সরঞ্জাম বিতরণ

নড়াইল-১ ও ২ এর নির্বাচনী কেন্দ্রে কেন্দ্রে সরঞ্জাম বিতরণ করা হয়েছে।  শনিবার (৬ডিসেম্বর) দুপুরে জেলা শিল্পকলা একাডেমী চত্বরে ব্যালট বাক্স, ব্যাগ ও গালা পাঠানোর কাজের উদ্বোধন করা হয়।
জেলা রিটানিং অফিসার জেলা প্রশাসক মোহাম্মাদ আশফাকুল হক চৌধুরী সরঞ্জাম বিতরণ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার মোহাম্মাদ জসিম উদ্দিন, সদর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারসহ পুলিশ ও আনসার ভিডিপি বাহিনীর সদস্যরা ছাড়াও নির্বাচনে সংশ্লিষ্ঠারা। ৬টি স্টল করে যার যার কেন্দ্রে দায়িত্ব প্রাপ্তদের কাছে সরঞ্জাম বুঝিয়ে দেয়া হয়।
জেলা রিটানিং কর্মকর্তা অফিস সুত্রে জানা যায়,নড়াইল-১ আসনে মোট কেন্দ্র ১১০ টি, ভোটার সংখ্যা ২লাখ ৭৫ হাজার ৪ শত ৩ জন এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৯ হাজার ১০ জন,মহিলা ভোটার ১ লাখ ৩৬ হাজার ৩৯৩ জন ।
অপরদিকে নড়াইল-২ আসনে মোট কেন্দ্র  ১৪৭ টি, ভোটার সংখ্যা ৩ লাখ ৬৫ হাজার ৭২৯ জন, পুরুষ ভোটার ১ লাখ ৮১ হাজার ৯৯০ জন,মহিলা ভোটার ১ লাখ ৮৩হাজার ৭৩৬ জন ।
নড়াইল-১ সংসদীয় আসনে মোট ৬ জন,নড়াইল-২ আসনে ৮ জন প্রার্থী প্রতিদ্বীনতা করছেন।


এ ক্যটাগরির আরো খবর..