× Banner
সর্বশেষ
চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে আপনার গ্রহ-নক্ষত্ররা কি বলছে – আজ ৯ই জুন মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তার আগ্রহ ইউএনডিপির নির্বাহী ম্যাজিষ্ট্রেটের অভিযানে, মধুখালীতে বন্ধ হলো বাল্যবিবাহ সাংবাদিক আসাদকে আটকে আদালতে প্রেরণ: শার্শা থানায় সাংবাদিকদের প্রতিবাদ কালীগঞ্জে চাঁদা না পেয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যাক্তিকে কুপিয়ে জখম থানায় মামলা ইউপি সদস্য রিয়াজুল ইসলাম লিটনের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সচেতনতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আইনে নাই, শুধু অনুরোধ করা যায় – স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক 

নৌমন্ত্রীর আহ্বান ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার

admin
হালনাগাদ: রবিবার, ২ অক্টোবর, ২০১৬

স্টাফ রিপোর্টার: নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান আহবান জানিয়েছেন দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, তাদের ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার।

রোববার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

জঙ্গিবাদ মোকাবিলায় শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা শিক্ষার্থীর সঠিক শিক্ষা প্রদান করুন। তার যেন ভুল পথে পা না বাড়ায়। ধর্মীয় ভুল ব্যাখ্যা দিয়ে উচ্চ শিক্ষিত, সম্ভ্রান্ত পরিবারের সন্তানদের জঙ্গি বানাচ্ছে অসাধুরা। তবে জঙ্গিবাদ মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে ইতোমধ্যেই জাতীয় ঐক্য গড়ে উঠেছে।

সমিতির সভাপতি নুরুজ্জামান আনসারীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ সরকার, সিনিয়র সহ সভাপতি মাসুদুর রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..