× Banner
সর্বশেষ
পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২ শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

নৌবাহিনীকে কার্যকর বাহিনী হিসেবে গড়ে তোলা হবে

admin
হালনাগাদ: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৫

বিশেষ প্রতিবেদকঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘২০৩০ সালের মধ্যেই নৌবাহিনীকে একটি কার্যকর বাহিনী হিসেবে গড়ে তোলা হবে। এ লক্ষ্যে সরকার স্বল্প এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানান তিনি।

রবিবার সকালে মংলার দ্বিগরাজের নেভাল বার্থে নবনির্মিত এলসিটি-১০৩ ও এলসিটি-১০৫ নৌবাহিনীতে সংযুক্তিকরণ ও বানৌজা কেজে আলী, বানৌজা সন্দীপ ও বানৌজা হাতিয়ার কমিশনিং অনুষ্ঠানের বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘নৌবাহিনীকে একটি কার্যকর বাহিনী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা ২০৩০ সালের মধ্যেই বাস্তবায়িত হবে। তিনি বলেন, ‘দেশের চাহিদা পূরণ করে আগামীতে যুদ্ধ জাহাজ বিদেশে রফতানি করা হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘এই পরিকল্পনার আওতায় স্বল্প সময়ে সমুদ্রসীমা নির্ধারণে সহায়তার জন্য অত্যাধুনিক সার্ভে জাহাজ বা নৌজা অনুসন্ধান নৌবহরে সংযোজন করা হয়। তিনি বলেন, ‘এরপর মেরিটাইম হেলিকপ্টার ও মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট সংযোজন নৌবাহিনীতে নতুন মাত্রা যোগ করে। তার পর একে একে নৌবাহিনীতে সংযোজিত হয়েছে দু’টি মিসাইল ফ্রিগেট, একটি আমেরিকায় তৈরি ফ্রিগেট, দু’টি মিসাইল করভেট এবং খুলনা শিপইয়ার্ডে তৈরি পাঁচটি পেট্রোল ক্রাফট। বিশাল সমুদ্র এলাকায় টহল এবং পর্যবেক্ষণের সক্ষমতা বর্তমানে বহুগুণে বেড়ে গিয়েছে। যা আমাদের সমুদ্রসীমা এবং সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

শেখ হাসিনা বলেন, ‘আমেরিকায় তৈরি আরও একটি ফ্রিগেট বানৌজা সমুদ্র অভিযান এবং চীনে নির্মাণাধীন অত্যাধুনিক দু’টি করভেট বানৌজা প্রত্যয় এবং স্বাধীনতা এ বছরেই নৌবহরে সংযোজিত হবে। এই সরকারের আমলেই আনকনভেনশনাল ওয়ারফেয়ার এর জন্য সংযোজিত হয়েছে স্পেশাল ফোর্স ‘সোয়াডস’। সর্বশেষে বঙ্গবন্ধুর স্বপ্ন বাংলাদেশ নৌবাহিনীকে ত্রিমাত্রিক নৌবাহিনীতে পরিণত করার লক্ষ্যে ইতোমধ্যে দু’টি সাবমেরিন সংযোজনের প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে, যা ২০১৬-এর মাঝামাঝি নৌবাহিনীতে সংযোজিত হবে, যোগ করেন প্রধানমন্ত্রী। নৌবাহিনী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দক্ষতার সঙ্গে গত এক বছর যাবত দায়িত্ব পালন করে দেশের জন্য সুনাম বৃদ্ধি ও ভূয়সী প্রশংসা অর্জন করছে বলে সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বেলা ১২টা ৪৫ মিনিট পর্যন্ত মংলায় অবস্থান করেন। এরপর হেলিকপ্টারে করে দুপুর ২টা খুলনায় নৌবাহিনীর বিএনএস তিতুমীর ঘাঁটিতে অবতরণ করেন। সেখান থেকে সড়কপথে শিপইয়ার্ডে পৌঁছান। তিনি প্রথমে শিপইয়ার্ডে দেশের প্রথম বড় যুদ্ধজাহাজ নির্মাণ কাজের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে সামরিক কর্মকর্তা ও সুধীজনদের উদ্দেশে ভাষণ দেন। এই সময় প্রধানমন্ত্রী খুলনা শিপইয়ার্ডকে উন্নত প্রযুক্তি সংযুক্ত করারও আশ্বাস দেন।


এ ক্যটাগরির আরো খবর..