× Banner
সর্বশেষ
মুসাপুর রেগুলেটর নির্মাণে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে – পানি সম্পদ মন্ত্রী নারীর নিরাপত্তা ও কর্মসংস্থানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষা প্রতিমন্ত্রীর যশোর পল্লী বিদ্যুতের ঝিকরগাছার জোনাল অফিসের ‘অসম প্রেম কাহিনীতে’ ধরা খাচ্ছে গ্রাহক ঝিনাইদহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নিরব হত্যার বিচারের দাবীতে মানববন্ধন নারী দিবস উপলক্ষে উপকূলের পাঁচ নারী সংগঠনকে সম্মাননা প্রদান মধুখালীতে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ব্র্যাক ব্যাংক বিক্রয় বিভাগের নারী কর্মীরা কেন সার্থক? আওয়ামী লীগ সরকারের বিতর্কিত চুক্তিতেই তেল নিচ্ছে বাংলাদেশ ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতির কোনো সুযোগ নেই – পরিকল্পনা প্রতিমন্ত্রী সংবিধান মেনেই এসেছি, সংবিধান মেনেই এগিয়ে যাবো- স্বরাষ্ট্রমন্ত্রী

নৌকা প্রতীকের এজেন্টকে মারপিট করার অভিযোগে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের বিরুদ্ধে আদালতে মামলা

admin
হালনাগাদ: বুধবার, ৬ এপ্রিল, ২০১৬

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছায় সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর এজেন্টকে মারপিট করার অভিযোগে নির্বাচনী কাজে নিয়োজিত নির্বাহী ম্যাজিষ্ট্রেটকে আসামী করে আদালতে মামলা হয়েছে।

আদালত বুধবার মামলাটি আমলে নিয়ে সরেজমিন তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ সুপার, খুলনাকে নির্দেশ দিয়েছেন বলে মামলার বাদীপক্ষের আইনজীবী এ্যাডঃ এফএমএ রাজ্জাক জানিয়েছেন।

মামলা সূত্রে জানা গেছে, গত ২২ মার্চ উপজেলার ১০টি ইউনিয়নে অনুষ্ঠিত হয় ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০১৬। নির্বাচনের দিন বিকাল ৪টার দিকে নির্বাচনী কাজে দায়িপ্তপ্রাপ্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেট শামীম হোসাইন সোলাদানা ইউনিয়নের আমুরকাটা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে অভিযান চালিয়ে কেন্দ্রের পাশে গাছের তলায় দাঁড়িয়ে থাকা নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল মান্নান গাজীর নির্বাচনী এজেন্ট গোলক চন্দ্র মন্ডল (৩৮) কে বেধড়ক মারপিট করে গুরুতর আহত করে।

এ ঘটনায় খালিয়ারচক গ্রামের মৃত গোবিন্দ লাল মন্ডলের ছেলে গোলক চন্দ্র মন্ডল বাদী হয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ শামীম হোসাইনকে আসামী করে পাইকগাছা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা করে। যার নং- সি.আর. ২২০/১৬।


এ ক্যটাগরির আরো খবর..