× Banner
সর্বশেষ
আজ বিশ্বকাপে শেষ ষোলোতে মাঠে নামছে আর্জেন্টিনা, টিভিতে যা দেখবেন শুরুতেই ডি কেটেলারের গোলে এগিয়ে বেলজিয়াম, নিষেধাজ্ঞা স্থগিতে খেলছেন বালোগান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অধিকতর বাংলাদেশি শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান আজ ২২ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৭ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেরিনোর শেষ মুহূর্তের গোলে পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন মাদারীপুরে আটক মাদক ব্যবসায়ীকে ককটেল ফাটিয়ে ছিনিয়ে নিলো সহযোগিরা, ৩০০ পিস ইয়াবা উদ্ধার শিক্ষা ও অবকাঠামো খাতে বড় পরিবর্তন আসছে শার্শায়: এমপি সাবেরা নাজমুল আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
স্কুল ছাত্রের লাশ

নোয়াখালীর সুবর্ণচর উপজেলা থেকে এক স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  নিহত আরফিনা আক্তার নদী (১৫) উপজেলার চর আমান উল্লাহ ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের নয়াপাড়া গ্রামের দিদারুল আলমের মেয়ে।
রোববার (৪ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে, গতকাল সন্ধ্যায় ওই স্কুল ছাত্রী উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের নয়াপাড়া গ্রামের কামাল বাজার সংলগ্ন নিজ বাড়িতে বিষপানে আত্মহত্যা করে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রেমঘটিত বিষয় নিয়ে পারিবারের সদস্যদের উপর অভিমান করে কীটনাশক জাতীয় বিষ পান করে ওই স্কুল ছাত্রী আত্মহত্যা করে।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ বলেন, খবর পেয়ে পুলিশ গতকাল রাতে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এরপর রোববার সকালে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।  অপর এক প্রশ্নের জবাবে ওসি বলেন, নিহতরে পিতা জানিয়েছে দীর্ঘ দিন ধরে তার মেয়ে পেট ব্যথায় ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, পেটে ব্যাথায় অতিষ্ঠ হয়ে সে বিষপানে আত্মহত্যা করতে পারে।


এ ক্যটাগরির আরো খবর..