× Banner
সর্বশেষ
নিবন্ধিত বাংলাদেশিদের দ্রুত প্রত্যাবাসনে আইওএমকে অনুরোধ রাষ্ট্রদূতের তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বাংলা নববর্ষ উৎসব উদযাপনে কোনো হুমকি নেই : র‍্যাব ডিজি নীলফামারীতে বন্ধ টেক্সটাইল মিল তিন মাসে চালুর আশা বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর সিলেট মৌলভীবাজারের জুড়ীতে কৃষক কার্ড বিতরণের উদ্বোধন করবেন শ্রমমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট নড়াইলের লোহাগড়া উপজেলায় প্রকল্প বাস্তবায়নে অনিয়ম, তথ্য গোপন ও আর্থিক দুর্নীতির অভিযোগ হজ পালনে নতুন নিয়ম সৌদির একদিনের সরকারি সফরে বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী আবারও বিশ্ববাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দপ্তরি গ্রেফতার

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ৯ নভেম্বর, ২০২২
বাসের চাপায় বিক্রয় কর্মী নিহত

নোয়াখালীর সোনাইমুড়ীতে শিশু শ্রেণির এক শিক্ষার্থীকে (৬) ধর্ষণ চেষ্টার অভিযোগ বিদ্যালয়ের দপ্তরিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত তাহের হোসেন রাজু (২৫) উপজেলার দেওটি ইউনিয়নের ঘাসেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি এবং একই গ্রামের মো. নুরুল হুদার ছেলে।
বুধবার (৯ নভেম্বর) সকালে অভিযুক্ত দপ্তরিকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে। এর আগে, গত রোববার ৩ নভেম্বর দুপুর ১২টার দিকে এ  ঘটনা ঘটে।।
স্থানীয়রা সূত্রে জানা যায়, গত রোববার দুপুরের দিকে ওই শিক্ষার্থীকে যৌন হয়রানি করে অভিযুক্ত রাজু। পরে বিষয়টি প্রথমে স্থানীয় ভাবে মীমাংসা করার চেষ্টা করা হয়। একপর্যায়ে স্থানীয় এলাকাবাসী তাকে পুলিশে সোপর্দ করে।
সোনাইমুড়ী উপজেলা প্রাথমিক কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়,ঘটনাটি জানাজানি হলে ঘটনাস্থলে লোক পাঠানো হয়। তারা তদন্ত করে প্রতিবেদন দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন,এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে বুধবার সকালে নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় আসামিকে একই দিন দুপুরে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।


এ ক্যটাগরির আরো খবর..