× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ মানব পাচার মামলার চার্জশিট থেকে আসামি বাদ দেওয়ার অভিযোগ উঠেছে এসআই পল্লবের বিরুদ্ধে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে মধুখালীতে র‌্যালি আলোচনা সভা ও অগ্নিকান্ড মহড়া অনুষ্ঠিত নড়াইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত আহত ১ প্রথমবারের মতো স্ন্যাপড্রাগন প্রসেসর নিয়ে বাজারে এলো ইনফিনিক্স নোট ৬০ সিরিজ চোখের সামনে স্বামীকে হত্যার দৃশ্য ভুলতে পারছি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভর্তি নিয়ে জরুরি তিন নির্দেশনা ফ্যামিলি কার্ডের অর্থ নগদের মাধ্যমে বিতরণ হচ্ছে রাষ্ট্রদূত আনসারীকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি ক্ষমতা নয়, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি – পানিসম্পদমন্ত্রী

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর দোকানে নিহত ১

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
নোয়াখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর দোকানে

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক্টর দোকানে ঢুকে পড়ে। এতে  বাহার উদ্দিন ওরফে মাঝি (৬০) নামের একব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় দোকানের সামনে বসে থাকা তিনজন কাস্টমার গুরুত্বর আহত হন। আহতদের ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চরজুবলি ইউনিয়নের সোনাপুর টু চেয়ারম্যান ঘাট সড়কের বৈরাগী রাস্তার মাথার দক্ষিণ পাশে মুন্সি মার্কেটে এই ঘটনা ঘটে।
নিহত বাহার উদ্দিন মাঝি উপজেলার চরজুবলি ইউনিয়নের উত্তর কচ্ছপিয়া গ্রামের মৃত আলী আজমের ছেলে।
স্থানীয় বাসিন্দা ছানা উল্যাহ জানান,শীতের দিন হওয়ায় দোকানের বাহিরে কিছু লোক বসে ছিল। বেলা সাড়ে ১১টার দিকে মহেন্দ্র নামের একটি ট্রাক্টর সোনাপুর থেকে চেয়ারম্যান ঘাটের দিকে যাচ্ছিল। ট্রাক্টরটি উপজেলার বৈরাগী রাস্তার মাথার দক্ষিণ পাশে মুন্সি মার্কেট এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সোনাপুর টু চেয়ারম্যান সড়ক সড়ক সংলগ্ন তৌহিদ স্টোরে ঢুকে পড়ে। এ সময় দোকানের সামনে বসে থাকা কাস্টমার বাহার উদ্দিন মাঝি ট্রাক্টর চাপায় ঘটনাস্থলেই মারা যায়। এতে গুরুত্বর আহত হয় উপজেলার চর আমানউল্যাহ গ্রামের জামাল উদ্দিন (৩৮), চরকচ্ছপিয়া গ্রামের মো.দুলাল (৩৭) ও চরবাটা গ্রামের বাতান মিয়া (৭৫)। এ সময় চালক ট্রাক্টর রেখে পালিয়ে যায়।
চরজব্বর থানার পরিদর্শক (তদন্ত) মো.জয়নাল আবেদীন বলেন,  খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েেছে। ঘটনার পর ট্রাক্টরের চালক ও চালকের সহযোগী পালিয়ে গেছেন। ট্রাক্টরটি আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..