× Banner
সর্বশেষ
শান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার  আজ শুক্রবার (১৫ মে) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৫ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সভা জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণে সরকারের ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ফরিদপুরে লিচু চুরিতে বাধা, বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ; এলাকায় হামলা-ভাঙচুর জমি নিয়ে বিরোধে সালথায় চাচা-ভাতিজার সংঘর্ষ, আহত ৪ শার্শায় বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন, ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা ২ হাজার ৫৪৪ মে.টন সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে – প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ঠাকুরগাঁওয়ে ভুট্টা ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার আটক-১

নোয়াখালী প্রতিনিধি(গিয়াস উদ্দিন রনি)

নোয়াখালীতে তরুণীকে ধর্ষণের অভিযোগে নির্মাণ শ্রমিক গ্রেফতার

ACP
হালনাগাদ: বুধবার, ২৫ মে, ২০২২
তরুণীকে ধর্ষণের অভিযোগে নির্মাণ শ্রমিক গ্রেফতার

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় তরুণীকে (১৮) ধর্ষণের অভিযোগে এক নির্মাণ শ্রমিককে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতারকৃত মো. সোহেল (১৮) উপজেলার ৪নং চর ওয়াপদা ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের পূর্ব চরজব্বার গ্রামের এছাক মোল্লা বাড়ির মো.হানিফ মিয়ার ছেলে।

বুধবার (২৫ মে) দুপুরে দিকে উপজেলার ৪নং চর ওয়াপদা ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এর আগে গতকাল মঙ্গলবার ২৪ মে রাতে এ ঘটনায় সোহেলসহ পাঁচজনকে আসামি করে তরুণীর বাবা বাদী হয়ে চরজব্বার থানায় নারীও শিশু নির্যাতন দমন আইনে চরজব্বার থানায় মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করেন চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক। তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামিকে আগামীকাল বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতে সোপর্দ করা হবে।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, কয়েক মাস আগে ভিকটিমের নানার বসতঘর নির্মাণের কাজ করতে যায় নির্মাণ শ্রমিক সোহেল। একপর্যায়ে দুজনের মধ্যে সম্পর্ক হয়। এরপর বিয়ের প্রলোভর দেখিয়ে একাধিকবার তাকে ধর্ষণ করে সে। সর্বশেষ গত ১৬ মে রাত ১০টার দিকে বিয়ের প্রলোভন দেখিয়ে একটি পরিত্যক্ত বাড়ির বাগানে ডেকে নিয়ে পুনরায় তাকে ধর্ষণ করে সোহেল। ঘটনাটি জানাজানি হলে পরের দিন আদালতের মাধ্যমে বিয়ে করার কথা বলে সোহেল পালিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২২ মে গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে অভিযুক্ত সোহেলদের বাড়িতে যান নির্যাতিত তরুণীর পিতা। তখন সোহেলের পরিবারের সদস্যরা তাঁদের হুমকি-ধমকি দিয়ে তাড়িয়ে দেন।


এ ক্যটাগরির আরো খবর..