× Banner
সর্বশেষ
নবীগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ইপিআই পোর্টারা ৮ মাসের  বেতন ২০ মাসের ভাতা না পাওয়ায় মানবেতর জীবনযাপন শার্শার রুদ্রপুর সিমান্ত এলাকায় বিজিবির অভিযানে ৮৮ বোতল নেশা জাতীয় সিরাপ উদ্ধার  বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১০০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ দ্যা নিউজের উপদেষ্টা সম্পাদক ধীরেন্দ্রনাথ বারুরীর প্রয়াণে সম্পাদকের শোক প্রকাশ শার্শা সীমান্তের ‘ত্রাস’ সাজু বদ্দি গ্রেপ্তার, ছিনিয়ে নেওয়ার আশঙ্কায় রাতেই যশোরে স্থানান্তর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১ থ্যালাসেমিয়া নিয়ন্ত্রণে জনসচেতনতা জরুরি – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আরজেএফ’র উদ্যোগে ‘রমজানের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ডাসারে র‍্যাবের অভিযানে ৯২ পিস নিষিদ্ধ কোডিন সিরাপসহ আটক-১ ঢালিউড ইন্ডাস্ট্রি ‘ডাস্টবিন’ ছাড়া কিছুই না – অপু বিশ্বাস

নোয়াখালী প্রতিনিধি (গিয়াস উদ্দিন)

নোয়াখালীতে আগুনে পুড়ল ৬ দোকান  

ACP
হালনাগাদ: রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
নোয়াখালীতে আগুনে পুড়ল ৬ দোকান  

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় আগুনে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে প্রায় ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করছেন।
শনিার (১৮ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের আক্তার মিয়ার হাটে এ অগ্নিকাণ্ড ঘটে। আগুনের সূত্রপাতের পর প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে তা নিয়ন্ত্রণে আনে সুবর্ণচর ফায়ার সার্ভিসের একটি ইউনিট।
স্থানীয় ইউপি সদস্য মো.খলিল উল্যাহ বলেন, শনিবার বাজারের একটি পার্টস দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। আগুনে একটি কীটনাশক দোকান, একটি ক্রোকারিজ দোকান, একটি কোল্ডকর্নার দোকান, একটি কাপড় দোকানসহ ছয়টি দোকান পুড়ে গেছে ।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আলমগীর হোসেন বলেন, আকস্মিক অগ্নিকাণ্ডে তার দোকানসহ ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে তাদের কমপক্ষে ৫ কোটি টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সুবর্ণচর ফায়ার সার্ভিস স্ট্রেশনের পরিচালক মো.নুরনবী বলেন, আগুন লাগার খবর শুনে একটি ইউনিট ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।


এ ক্যটাগরির আরো খবর..