× Banner
সর্বশেষ
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কোনো নাগরিক মারা যাবে না – স্বাস্থ্যমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী ৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে অটোরিকশা ছিনতাই করতে চালককে কুপিয়ে হত্যা  

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
auto chalok rabbi

নোয়াখালীল কবিরহাট উপজেলায় মো.মোজাম্মেল হোসেন রাব্বি (২৫) নামের এক অটোরিকশা চালককে  কুপিয়ে হত্যা করেছে ছিনতাইকারীরা।
রোববার (২৫ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার কবিরহাট পৌরসভার ১নম্বর ওয়ার্ডের কবিরহাট সরকারি কলেজের পশ্চিমে এনায়েত নগর সড়কে এই ঘটনা ঘটে।
নিহত রাব্বি উপজেলার ২নং সুন্দলপুর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের বারি পুকুর এলাকার ইমাম হোসেন বাটুর ছেলে। তিনি এক সন্তানের জনক ছিলেন।
নিহতের প্রতিবেশী একরাম হোসেন জানায়, নিহত রাব্বি উপজেলার কবিরহাট বাজার থেকে বারি পুকুর,বারি পুকুর থেকে তেতুলতলা রুটে রিকশা চালাতো। সে এর বাহিরে আর যেতোনা। রাব্বি শনিবার রাত পৌনে ৮টার দিকে বারি পুকুর থেকে যাত্রী নিয়ে কবিরহাট বাজারের উদ্দেশ্যে রওয়ানা দেয়। কিন্তু যাত্রী তাকে কবিরহাট বাজারে না নিয়ে কবিরহাট পৌরসভার ১নম্বর ওয়ার্ডের নির্জন এনায়েত সড়কে নিয়ে যায়। এতে তার সাথে যাত্রীর বাকবিতন্ডা বেধে যায়।
একপর্যায়ে যাত্রী বেশে ছিনতাইকারী চক্র তাকে ধারালো অস্ত্র দিয়ে মুখে,গলায় নিচে সহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে জখম করলে সে ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয় দুটি যুবক তাকে নির্জন স্থানে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।  একই সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পুলিশকে বিষয়টি অবহিত করা হয়। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে রাত ১০টার দিকে থানায় নিয়ে যায়।  প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাই করতে তাকে হত্যা করা হয়েছে।
একরাম অভিযোগ করে বলেন,স্থানীয় একজন প্রত্যক্ষদর্শী মুরুব্বি জানিয়েছে কবিরহাট পৌরসভার ১নম্বর ওয়ার্ডের জৈনদপুর গ্রামের সর্দার বাড়ির সফির ছেলে রাসেল এই ঘটনা ঘটিয়েছে।
কবিরহাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.শ্যামল কুমার দেবনাথ জানান,ওই যুবককে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে স্থানীয় লোকজন। বিষয়টি পুলিশকে জানালে তারা হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত ছিল।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন, স্থানীয়দের বরাতে অভিযুক্ত যুবক রাসেলকে গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে পুলিশ। সে তার এক ভাই সহ বর্তমানে পলাতাক রয়েছে। পুলিশ অটোরিকশা উদ্ধার করতে ঘটনাস্থলে যাচ্ছে।  মরদেহ উদ্ধার করে থানায় এনে রাখা হয়েছে। পরবর্তীতে এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..