× Banner
সর্বশেষ
গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী দরিদ্রদের উৎসবের আনন্দ বাড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান পার্বত্য মন্ত্রীর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় আলজেরিয়ার সমর্থন শ্রমিকদের আনুষ্ঠানিক কাঠামোয় আনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ কোটালীপাড়ায় অগ্নিকান্ডে মহিলা মাদ্রাসা পুড়ে ছাই উপনির্বাচনকে সামনে রেখে বগুড়ায় প্রধানমন্ত্রীর সফর স্থগিত

ঝিনাইদহ প্রতিনিধি

নেশার টাকার জন্য স্ত্রীকে গলা কেটে হত্যার চেষ্টা

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
নেশার টাকার জন্য স্ত্রীকে গলা কেটে হত্যার চেষ্টা

নেশার টাকা দিতে না পারায় হালিমা খাতুন (৩২) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যার চেষ্টা করেছে মাদকাসক্ত স্বামী। মুমুর্ষ অবস্থায় তাকে প্রথমে কালীগঞ্জ ও পরে যশোর সদরে রেফার্ড করা হয়েছে। ঘটনার পর পুলিশ মাদকাসক্ত স্বামী হানিফ আলীকে আটক করেছে। মঙ্গলবার দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জে পৌর শহরের আড়পাড়া নদী পাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, গৃহবধু হালিমা তার দুই মেয়েকে নিয়ে শহরের আড়পাড়া নদী পাড়ায় একটি ভাড়া বাসাতে বসবাস করত। সে এলাকায় বিভিন্ন মানুষের বাড়িতে কাজ করে সংসার চালাত। তার মাদকাসক্ত স্বামী হানিফ আলী আলাদা থাকলেও প্রায়ই এসে টাকার জন্য হালিমাকে মারধর করতো। গেল দুই সপ্তাহেও তাকে মারধর করেছে। সে সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। মঙ্গলবার দুপুরে একইভাবে তার বাসায় প্রবেশ করে ধারালো ছুরি দিয়ে হালিমার গলা কেটে দেয়। এসময় প্রতিবেশীরা টের পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে এবং মাদকাসক্ত স্বামীকে আটক করে পুলিশে তুলে দেয়।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার খালিদ হাসান জানান, হালিমার গলায় ধারালো অস্ত্রের আঘাতে মারাত্বকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার চিকিৎসার পর্যাপ্ত সাপোর্ট এখানে না থাকায় যশোর সদর হাসপাতালে রেফার করা হয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন ঘটনার সতত্য স্বিকার করে জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মাদকাসক্ত হানিফকে আটক করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..