× Banner
সর্বশেষ
সংকট এড়াতে ছয় মাসের প্রয়োজনীয় টিকা মজুত থাকবে -স্বাস্থ্যমন্ত্রী প্রশ্ন ফাঁসের কোনো আশঙ্কা নেই – শিক্ষামন্ত্রী বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়-স্বরাষ্ট্রমন্ত্রী মানিকগঞ্জে আকস্মিক পরিদর্শনে এসএসসি পরীক্ষার কেন্দ্র শিক্ষামন্ত্রী কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা খাদ্য প্রতিমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে জরুরি ব্রিফিং ডেকেছেন শিক্ষামন্ত্রী বাংলাদেশ একটি নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় অগ্রসর হচ্ছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষার গুণগতমান নিশ্চিত করার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে – প্রতিমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় নতুন বাসভাড়া কার্যকর হবে – প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ডেস্ক

নেপালের রাজনীতিতে প্রথম মহিলা প্রধানমন্ত্রী হলেন সুশীলা কার্কি

Kishori
হালনাগাদ: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
প্রথম মহিলা প্রধানমন্ত্রী হলেন সুশীলা কার্কি

নেপালে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুশীলা কার্কি। তিনিই দেশে প্রথম মহিলা প্রধান বিচাপরপতি হয়েছিলেন এবং প্রথম মহিলা প্রধান মন্ত্রী হয়ে নেপালের রাজনীতিতে নতুন ইতিহাস রচনা করলেন সুশীলা কার্কি।

শুক্রবার রাতে রাষ্ট্রপতি ভবন শীতল আবাসে রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেলের সামনে শপথ গ্রহণ করেন ৭২ বছরের এই প্রাক্তন প্রধান বিচারপতি। এর মধ্য দিয়ে নেপালের রাজনৈতিক ইতিহাসে তিনি প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে জায়গা করে নিলেন।

মঙ্গলবার প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির ইস্তফার পর থেকেই দেশজুড়ে নতুন নেতৃত্বের দাবি জোরালো হচ্ছিল। প্রথম দিকে আন্দোলনকারীদের একাংশ কাঠমান্ডুর নির্দল মেয়র এবং জনপ্রিয় র‌্যাপার বছর পঁয়ত্রিশের বলেন্দ্র শাহ ওরফে বলেনের নাম প্রস্তাব করেছিলেন। কিন্তু বুধবার আন্দোলনের ভিতরেই নাটকীয় পরিবর্তন ঘটে। নেপালের ছাত্র-যুব নেতৃত্ব প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কির নাম সামনে আনে। তাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান করার প্রস্তাব পাঠানো হলে তিনি শর্ত দেন, অন্তত ১,০০০ লিখিত স্বাক্ষর জমা দিতে হবে। কিন্তু প্রথমেই ২,৫০০-রও বেশি স্বাক্ষর এসে পৌঁছয় তাঁর সমর্থনে। এর পরেই আন্দোলনকারীরা আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করে। এমনকি, বলেনও সুশীলাকে সমর্থন জানান।

তবে বৃহস্পতিবার পরিস্থিতি আবারও কিছুটা জটিল হয়ে ওঠে। আন্দোলনকারীদের একাংশ প্রাক্তন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কুল মান ঘিসিঙের নাম প্রস্তাব করে। এই মতপার্থক্যের জেরে আন্দোলনকারীদের মধ্যে বিভাজন প্রকট হয়ে ওঠে এবং কাঠমান্ডুর রাস্তায় তা প্রকাশ্যেও আসে। যদিও শেষ পর্যন্ত ভোটাভুটির মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয় এবং শুক্রবার সুশীলার নাম সর্বসম্মতিক্রমে অনুমোদন পায়।

সুশীলা কার্কির পেশাগত জীবন শুরু হয়েছিল একজন শিক্ষিকা হিসেবে। পরে তিনি আইনের জগতে প্রবেশ করেন এবং ২০০৯ সালে সুপ্রিম কোর্টের বিচারপতি পদে নিযুক্ত হন। ২০০৬ সালে সংবিধান খসড়া কমিটিরও সদস্য ছিলেন তিনি। ২০১৬ সালে তাঁকে দেশের প্রথম মহিলা প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ করেছিলেন তৎকালীন প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভাণ্ডারী, যিনি নিজেও নেপালের প্রথম মহিলা রাষ্ট্রপতি ছিলেন। প্রধানমন্ত্রী ওলির নেতৃত্বাধীন সংবিধান পরিষদের সুপারিশেই সেই নিয়োগ হয়েছিল।

দীর্ঘ কর্মজীবনে নির্ভীক, যোগ্য এবং সৎ ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি গড়ে তুলেছেন সুশীলা। নেপালের বিচারব্যবস্থায় তাঁর অবদান এবং ন্যায়ের প্রতি নিষ্ঠা তাঁকে দেশের এক অন্যতম শ্রদ্ধেয় ব্যক্তিত্বে পরিণত করেছে। সেই অভিজ্ঞতা এবং নৈতিক দৃঢ়তাই তাঁকে আন্দোলনকারীদের কাছে সর্বসম্মত পছন্দে পরিণত করেছে।

অতএব, নেপালের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায় সূচিত হলো। আন্দোলনের মধ্যেই জন্ম নেওয়া এই অন্তর্বর্তী সরকারকে নেতৃত্ব দেবেন সুশীলা কার্কি, যিনি একদিকে বিচারব্যবস্থার শীর্ষে ছিলেন এবং এখন দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে তাঁর এই অভিষেককে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..