× Banner
সর্বশেষ
বাংলাদেশ-কোরিয়ার অর্থনৈতিক সম্পর্ক নতুন দিগন্ত উন্মোচন করবে – বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের ভূমিকার প্রশংসা করল আইসিআরসি প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত হুমায়ুন কবিরের সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাত ; হাসিনার বিষয়ে ভারতের হাইকমিশনারের সঙ্গে যে কথা হলো উপদেষ্টার শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য ঠেকাতে ভারতের সহযোগিতা চাইল বাংলাদেশ রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঝিনাইদহে স্বেচ্ছাসেবক দল নেতার বাড়িতে হামলার প্রতিবাদে মানববন্ধন ৫ আগস্ট ও ১৫ আগস্টকে ঘিরে কোন শঙ্কা নেই-খুলনা রেঞ্জের ডিআইজি মন্ত্রিসভায় ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন

ডেস্ক

নেইমারের গোঁড়ালিতে সফল অস্ত্রোপচার সম্পন্ন

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ১১ মার্চ, ২০২৩
neymar

কাতারের রাজধানী দোহার আসপিটার হাসপাতালে ব্রাজিলিয়ান ফুটবল সুপারস্টার নেইমারের ডান গোঁড়ালির সফল অস্ত্রোপাচার সম্পন্ন হয়েছে। এই ইনজুরির কারনে চলতি মৌসুমের বাকি সময়টা আর মাঠে নামতে পারবেন না নেইমার।

পিএসজির ৩১ বছর বয়সী এই তারকা স্ট্রাইকার শুক্রবার সকালে ক্র্যাচে ভর করে আসপিটার হাসপাতালে আসেন। পরে ঘন্টাখানেকের মধ্যেই তার অস্ত্রোপচার সম্পন্ন হয় বলে হাসপাতাল সূত্র নিশ্চিত করেছে।

এক বিবৃতিতে পিএসজির পক্ষ থেকে বলা হয়েছে, ‘সকালে নেইমারের গোঁড়ালির অস্ত্রোপচার সফলভাবেই শেষ হয়েছে। এখন তাকে যথাযথ বিশ্রাম ও চিকিৎসার সব নিয়মাবলী মেনে চলতে হবে।’ যদিও পিএসজি কিংবা আসপিটার হাসপাতাল সূত্রই কেউই নিশ্চিত করে জানাতে পারেননি কবে নাগাদ নেইমার বাড়ি ফিরতে পারেন।

স্বনামধন্য ব্রিটিশ সার্জন জেমস কালডারের তত্বাবধানে নেইমারের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। কালডার এর আগেও বেশ কয়েকজন ইউরোপীয়ান তারকার চিকিৎসা করেছেন। গত মাসে লিলির বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচে ইনজুরিতে পড়ে আগামী চার মাসের জন্য মাঠের চলে গেছেন নেইমার। এর আগেও বেশ কয়েকবার ইনজুরির কারনে তার পিএসজির ক্যারিয়ার বাঁধাগ্রস্থ হয়েছে।

২০১৭ সালে বিশ্ব রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোর বিনিমিয়ে পিএসজিতে আসার পর থেকে ফিটনেস সমস্যা যেন নেইমারের নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। পিএসজির লিগ ওয়ান ম্যাচে মাত্র ৪৯ শতাংশ ম্যাচ খেলেছেন নেইমার। অর্থাৎ পিএসজিতে আসার পর ২২৮ ম্যাচের মধ্যে খেলেছেন মাত্র ১১২টিতে।

২০১৮ সালেও একই গোঁড়ালির ইনজুরিতে আক্রান্ত হয়ে কাতারে চিকিৎসা নিয়েছিলেন নেইমার। সাম্প্রতিক এই ইনজুরির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নেইমার এক পোস্টে লিখেছেন ‘আমি আরো শক্তিশালী হয়ে মাঠে ফিরে আসবো।’


এ ক্যটাগরির আরো খবর..