× Banner
সর্বশেষ
সৌদি আরবে রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট প্রক্রিয়া ত্বরান্বিত করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রীর নড়াইলে পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু প্রাইম ব্যাংকের সঙ্গে মা এন্টারপ্রাইজ ও এমআরএম ভেঞ্চারের চুক্তি স্বাক্ষর মিস-ইনফরমেশন ও ডিজ-ইনফরমেশন প্রতিরোধে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গ্যাস মজুত থাকা সত্ত্বেও আওয়ামী লীগ সরকার উত্তোলনে পদক্ষেপ নেয়নি – তথ্য ও সম্প্রচার মন্ত্রী বিএনপির মনোনয়ন পেলেন না ফারজানা সিঁথি পানিসম্পদমন্ত্রীর সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ প্রজ্ঞা-আত্মা’র প্রাক বাজেট সংবাদ সম্মেলন – তামাক ব্যবহার কমাতে ও রাজস্ব বাড়াতে তিন

নৃশংস-বর্বরতার হাত থেকে রক্ষা পেল না ৫ বছরের তুহিন

admin
হালনাগাদ: সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯

মানুষ কত নৃশংস আর বর্বর হলে একটা পাঁচ বছরের মাসুম শিশুকে হত্যা করে ক্ষত বিক্ষত করে দুই কান ও যৌনাঙ্গ কেটে গাছের সাথে ঝুলিয়ে রেখে যায়।

সুনামগঞ্জের দিরাই উপজেলায় গাছে ঝোলানো অবস্থায় এক শিশুর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিশুর নাম তুহিন হাসান (৫) উপজেলার রাজানগর ইউনিয়নের কেজাউড়া গ্রামের আব্দুল বাছির ও মনিরা বেগমের ছেলে।

রবিবার রাতে তুহিনের সঙ্গে ঘুমিয়েছিলেন তার বাবা। মধ্যরাতে ঘর থেকে বের হওয়ার সময় তিনি লক্ষ্য করেন ছেলে তুহিন বিছানায় নেই। ঘরের দরজাও খোলা। পরে বাছির ঘটনাটি স্বজন ও প্রতিবেশীদের ডেকে তুহিনকে খুঁজতে শুরু করেন। এর এক পর্যায়ে বাড়ির সামনের রাস্তায় রক্তের দাগ দেখতে পান তুহিনের বাবা বাছির। ওই রক্তের দাগ ধরে এগিয়ে যেতেই গ্রামের পাশে একটি কদম গাছে সন্তানের লাশ ঝোলানো অবস্থায় দেখতে পান তিনি।

বিস্তারিত জানতেঃ সর্ষের মধ্যেই ভুত, পাঁচ বছরের তুহিনের খুনি স্বয়ং তার বাবা ও চাচা

এসময় তুহিনের শরীরে ধারালো অস্ত্রের আঘাত ছিল। যে ছুরি দিয়ে তাকে হত্যা করা হয় সেই ছুরি দুইটা আবার পেটের ভিতরে ঢুকিয়ে রাখে। তার দুটো কান এমনকি যৌনাঙ্গ ও কেটে দিয়েছে।

তুহিনের বাবা-মা বুক চাপড়ে কাঁদতে কাঁদতে বলে কত বর্বর আর নির্মম হলে মানুষ এমন কাজ করতে পারে? ওইটুকু শিশু কি দোষ করেছিল, এমন নৃশংস কিভাবে হতে পারে মানুষ।

কে বা কারা এই কাজ করেছে বলে সন্দেহ হয় জিজ্ঞেস করলে তুহিনের বাবা মা প্রাথমিক ভাবে কাওকে অনুমান করতে পারছেনা। ছেলের এমন ক্ষত বিক্ষত অবস্থা দেখে তারা হতভম্ভ হয়ে গেছেন। গ্রামের লক চারিদিক থেকে ভিড় করে ঝুলন্ত অবস্থায় বাচ্চাকে দেখলেও আপাতত কাওকে সন্দেহ করতে পারছে না।


এ ক্যটাগরির আরো খবর..