× Banner
সর্বশেষ
১ জুলাই শুরু হবে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ জনগণকে ‘ই-হেলথ কার্ড’  দেওয়ার উদ্যাগ নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে দুর্ঘটনার কবলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস, আহত ৮ শিক্ষার্থী নবীগঞ্জে আনন্দ নিকেতনের আয়োজনে জমকালোভাবে বাংলা বর্ষবরণ উৎসব উদ্বোধন করলেন এমপি ড. রেজা কিবরিয়া  বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে আজ থেকে স্বর্ণের ভরি ২.৫ লাখ পঞ্চগড়ে কৃষক কার্ড পেলেন ৩৫৫৪ জন আজ সারা দেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু  আরব বিশ্বে শীর্ষ খাদ্য সরবরাহকারী ভারত, ১৫ বছর পর পিছনে ব্রাজিল

মারাত্মক পরিণতির স্বীকার হবে নীরবে থাকা আরববিশ্ব -এরদোগান

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২০

দি নিউজ ডেক্সঃ ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে এবং বিতর্কিত ও একপেশে ওই পরিকল্পনার বিষয়ে কথা বলতে আরব দেশগুলো ব্যর্থ হয়েছে। এ জন্য তারা মারাত্মক পরিণতির জন্য দায়ী হবে বলে মন্তব্য করেছেন এরদোগান।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যের কথিত শান্তি পরিকল্পনার নামে ফিলিস্তিনি ভূমিতে ইসরাইলি অবৈধ বসতি স্থাপনা বৃদ্ধির বিষয় কোনো কথা না বলায় সৌদি আরব ও উপসাগরীয় অঞ্চলের আরব দেশগুলোর সমালোচনা করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। শুক্রবার তিনি আরববিশ্বের দেশগুলোর সমালোচনা করেন। খবর তুর্কি গণমাধ্যম ইয়েনি শাফাকের। তিনি আরো বলেন, ফিলিস্তিনিদের পাশে আরব দেশগুলোর দাঁড়াতে এবং বিকর্কিত ও একপেশে ওই পরিকল্পনার বিষয়ে কথা বলতে ব্যর্থ হয়েছে। এ জন্য তারা মারাত্মক পরিণতির জন্য দায়ী হবে বলে তিনি উল্লেখ করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইল ও ফিলিস্তিনির সংঘাতের বিষয়ে শতাব্দির সেরা চুক্তি নামে কথিত শান্তি পরিকল্পনা ঘোষণা করেন। এতে জেরুজালেমকে ইসরাইলের হাতে সমর্পণের বিষয় উল্লেখ রয়েছে। এটি প্রথম থেকেই প্রত্যাখ্যান করে আসছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। তুরস্ক এ প্রস্তাবটি প্রত্যাখ্যান করে বলেছে, ফিলিস্তিনি ভূমি চুরি ও হত্যার বিষয়টি এ চুক্তির মাধ্যমে বৈধতা দেয়া হয়েছে। তবে এ চুক্তি ঘোষণা সময় হোয়াইট হাউসে আরববিশ্বের অন্য দেশগুলো উপস্থিত না থাকলেও সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও ওমানের প্রতিনিধিরা অংশগ্রহণ করে।


এ ক্যটাগরির আরো খবর..