× Banner
সর্বশেষ
জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী

মধুখালী প্রতিনিধি

নিষেধাজ্ঞার পরও কামারখালীতে প্রকাশ্যে জাটকা বিক্রি

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ৭ নভেম্বর, ২০২২
প্রকাশ্যে জাটকা বিক্রি

ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়ন ও ডুমাইন ইউনিয়নের বিভিন্ন মাছ বাজার ও ফেরি করে প্রকাশ্যে বিক্রি হচ্ছে জাটকা ইলিশ মাছ। ১০ ইঞ্চি বা ২৫ সেন্টিমিটার আকারের জাটকা ধরা নিষিদ্ধ থাকলেও প্রশাসন ও মৎস্য বিভাগের নিয়মিত অভিযান এবং তদারকি না থাকায় প্রকাশ্যে বাজারে জাটকা ইলিশ বিক্রি হতে দেখা গেছে।

সোমবার উপজেলার কামারখালী ইলিশের আড়ত ও বাজারে জাটকা ইলিশ বিক্রি করতে দেখা গেছে অনেক মাছ ব্যবসায়ীকে। এর মধ্যে নাম প্রকাশে অনিচ্ছুক মাছ ব্যবসায়ী জানায়, কুয়াকাটা, মহিপুর, চিটাগাং, বরিশাল সহ আরো বিভিন্ন এলাকা থেকে আমদানী জাটকা ইলিশ মাছ কামারখালী আড়তে আসে। অনেকেই জাটকা ইলিশ মাছ বিক্রি করে তাই আমিও করি।

অভিযানের সংবাদ পেলে লুকিয়ে রেখে তা গোপনে বিক্রি করি। অনেকদিন হয়েছে বাজারে কোনো অভিযান চালাতে দেখিনি। যে কারণে আগামী দিনগুলোতে স্থানীয় নদ- নদীগুলো ইলিশ শূন্য হতে পারে। এতে করে স্থানীয় জেলেদের যেমন ক্ষতি হবে তেমনি করে দেশ হারাবে ইলিশ সম্পদ। তাই এখনি প্রশাসন ও মৎস্য বিভাগের পক্ষ থেকে জাটকা ইলিশ শিকার ও বিক্রি বন্ধে কার্যকরী পদক্ষেপ নিতে হবে।

এ প্রসঙ্গে মধুখালী উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস মুঠোফোনে বলেন, ইলিশ সম্পদ রক্ষায় বাজারে জাটকা ইলিশ মাছ শিকার ও বিক্রি বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরও বলেন সকল প্রকার কারেন্ট জালের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। অসাধু জাটকা ইলিশ ব্যবসায়ী এবং শিকারি জেলেদের শনাক্তপূর্বক তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..