× Banner
সর্বশেষ
পদ্মানদীতে বাস ডুবে যাওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ হরমুজ প্রণালী দিয়ে “বন্ধু দেশগুলোর” জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির গভীর শ্রদ্ধা নিবেদন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর তুরস্কের উদ্দেশ্য ঢাকা ত‍্যাগ করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত -নৌপরিবহন প্রতিমন্ত্রী মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ ২৬ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ মার্চ (১১ চৈত্র) বৃহস্পতিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে

নির্মানাধীন বাড়ির ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

admin
হালনাগাদ: শুক্রবার, ১৭ জুন, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর: চার তলা নির্মানাধীন একটি বাড়ির ছাদ থেকে পড়ে শাকিল আহমেদ (১৭) নামের এক নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৪ টার দিকে মেহেরপুর শহরের স্টেডিয়ামপাড়ার ওই ঘটনা ঘটে। হতভাগ্য শাকিল আহমেদ শহরের গোরস্থানপাড়ার খাইরুল ইসলামের ছেলে।

এলাকাবাসী জানায়, শাকিল আহমেদ শহরের স্টেডিয়ামপাড়ার একটি বাড়ির ৪র্থ তলার সিঁড়ি ঘরের কাজ করার সময় অসাবধানতা বশতঃ পা ফসকে নীচে পড়ে যায়। এ সময় সে মারাত্মক আহত হয়। দ্রুত তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

খাইরুল ইসলাম জানান, তার দুই ছেলে-মেয়ের মধ্যে শাকিল আহমেদ ছিল বড়। সে মিস্ত্রির জোগালের কাজ করে। ঘটনার দিন কয়েক জন রাজ মিস্ত্রির সাথে শহরের স্টেডিয়ামপাড়ার লাল মিয়ার বাড়ি ৪র্থ তলার সিড়ি ঘরের কাজে যোগালের কাজ করছিল।

গতকাল রাত সাড়ে আটটার দিকে মেহেরপুর পৌর কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


এ ক্যটাগরির আরো খবর..