× Banner
সর্বশেষ
ভয়াবহ আগুনে কামারখালী বাজারের মুদি দোকান পুড়ে ছাই, ১০লক্ষ টাকার ক্ষতি দেশের সব স্কুল-কলেজে বৈসাবি, চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখে ৩ দিনের ছুটি ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারীর মৃত্যুতে নিন্দা শান্তি আলোচনার আগে ইজরায়েলের সতর্কবার্তা শান্তি আলোচনা ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে পুনরায় হামলা -ট্রাম্প আজ শনিবার (১১ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১১ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার

নির্বাচনের পরিবেশ অস্থিতিশীল করতে চায় বিএনপি

admin
হালনাগাদ: রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫

বিশেষ প্রতিনিধিঃ পৌর নির্বাচনের পরিবেশ কলুষিত ও অস্থিতিশীল করতে চায় বিএনপি। একইসঙ্গে নির্বাচন যেন সুষ্ঠুভাবে না হয় সেই পায়তারা করছে দলটি, এমন অভিযোগ করেছেন আওয়ামী লীগ নেতারা।

রোববার সকালে বঙ্গবন্ধু এভিনিউতে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় বক্তব্য রাখেন তারা। এ সময় বিজয় দিবস উপলক্ষে ১৪ এবং ১৭ ডিসেম্বর আওয়ামী লীগের আলোচনা সভা এবং ১৬ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যান থেকে বিজয় র‌্যালির কর্মসূচি ঘোষণা করা হয়।

খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, বিএনপি পৌর নির্বাচনে অংশ গ্রহণ করার পরেও মনে হয় না নির্বাচনের শেষ পর্যন্ত থাকবে। নির্বাচনে অংশগ্রহণ করার মধ্য দিয়ে বিএনপির নেতাদের বক্তব্যে মনে হয়, তারা নির্বাচনকে কলুষিত করতে চায়। নির্বাচনের সুষ্ঠু পরিবেশকে তারা নষ্ট করতে চায়।

তিনি আরও বলেন, ‘আগামী দিনে বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষে-বিপক্ষের শক্তি থাকবে না। সরকারি দল-বিরোধী দল সবাই মুক্তিযুদ্ধে পক্ষে শক্তি থাকবে। একই অনুষ্ঠানে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, নির্বাচন শুরুর আগেই বিএনপি ষড়যন্ত্র শুরু করেছে।

অন্যদিকে, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ অভিযোগ করেছেন, আগামী পৌরসভা নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনেই বিভ্রান্তি ছড়াচ্ছে বিএনপি।

রোববার সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সাম্যবাদী দল আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। এসময় হানিফ আরো বলেন, সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে সরকারের পক্ষ থেকে সব ধরণের সহায়তা দেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..