× Banner
সর্বশেষ
আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে – সেতুমন্ত্রী পাইকগাছায় পেশাগত অধিকার প্রতিষ্ঠায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন সচেতনতামূলক কাজে যুক্ত হওয়ার বড় বাধা সোশ্যাল মিডিয়ার নীতিমালা না থাকা-তথ্যমন্ত্রী নৌ মন্ত্রণালয়ে ১৬ সংস্থা, তবুও ঘাটতি ও অপূর্ণতা – নৌ পরিবহন মন্ত্রী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ থালাপতি বিজয়ের আজ বিশ্ব মা দিবস জনগণের সঙ্গে পুলিশের মানবিক আচরণের আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে – প্রধানমন্ত্রী পার্বত্য চট্টগ্রামের মানুষ নিজস্ব কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখছে – পার্বত্য মন্ত্রী প্রতিবেশী দেশের নির্বাচন বা সরকার পরিবর্তন বাংলাদেশের রাজনীতিতে কিছু মনস্তাত্ত্বিক প্রভাব

ডেস্ক

নির্বাচনের ট্রেনে বাংলাদেশ

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
বিভ্রান্তিতে সুইং ভোটার

নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচনি হাওয়া বইতে শুরু করেছে রাজনৈতিক দলগুলোর পালে। যে ভোট নিয়ে ছিল সংশয় আর শঙ্কা, তফসিল ঘোষণার পর তা কেটে গেছে অনেকটাই। ভোটের আনুষ্ঠানিক সময়সূচি নির্ধারণের মধ্যদিয়ে এখন নির্বাচনের ট্রেনে বাংলাদেশ।

পুরোদমে চলছে প্রচার-প্রচারণা ও গণসংযোগ। প্রার্থীরা ছুটছেন হাটে, মাঠে ও ভোটারদের দ্বারে দ্বারে। ফেব্রুয়ারিতে হতে যাওয়া নির্বাচনের মধ্যদিয়ে গণ-অভ্যুত্থানের প্রত্যাশা পূরণ হবে বলে মনে করছে বিএনপি।

সালাহউদ্দিন আহমদ বলেন, এটি অবশ্যই গণতন্ত্রের বিজয় এবং গণ-অভ্যুত্থানের অন্যতম প্রত্যাশা পূরণ। আমরা আশা করছি, আগামী নির্বাচন একটি ঐতিহাসিক নির্বাচন হবে এবং বিশ্বজুড়ে স্বীকৃত পাবে। এটি একটি বিশ্বাসযোগ্য নির্বাচন হবে।

রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের কারণে আপাতত ভোটে অংশ নেয়ার সুযোগ নেই টানা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের। সালাহউদ্দিনের দাবি, এদেশে আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে বলে মনে করেন না জনগণ।

তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত চলছে এবং মামলা দায়েরের প্রক্রিয়ায় আছে। আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে কি না, সেটি বাংলাদেশের মানুষ মনে করে না। আমরাও মনে করি না। আসলে দলটি রাজনীতিতে ছিলই না, আওয়ামী লীগের ডিএনএতে কোনো গণতন্ত্র ছিল না।

এরই মধ্যে দুই ধাপে ২৭২ আসনে দলীয় মনোনয়ন দিয়েছে বিএনপি। ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনে অংশ নেয়া জোট ও মিত্রদের সাথে আলোচনার মাধ্যমে বাকি আসনগুলোতে প্রার্থী ঘোষণার কথাও জানান সালাহউদ্দিন আহমদ। খালেদা জিয়ার অসুস্থতা, সেইসাথে আলোচনায় তারেক রহমানের দেশে ফেরার বাস্তবতা। দলের স্থায়ী কমিটির এই সদস্য জানান, শিগগিরই ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।


এ ক্যটাগরির আরো খবর..