× Banner
সর্বশেষ
কাপ্তাই লেকের পানি বৃদ্ধিতে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে ২শ’ মেগাওয়াট সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর – প্রধানমন্ত্রী ঝিনাইদহে চাঁদাবাজির নাটক সাজিয়ে যুবদল নেতাকে ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলনে মহেশপুরে দুস্থ অসহায় মানুষের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ জনসংখ্যা হ্রাসে বিশেষ প্রচারণামূলক কার্যক্রম হাতে নিচ্ছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ঐতিহ্য সংরক্ষণে ১০ লাখ ডলারের বেশি অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্র নারী মরদেহের পোস্টমর্টেমে নারী ডোম নিয়োগ চেয়ে হাইকোর্টে রিট ঐতিহ্য পুনরুদ্ধারে রাজশাহী চিড়িয়াখানাকে নতুনভাবে সাজানো হবে – প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি – প্রধানমন্ত্রী বাংলাদেশে বন্যা ও ভূমিধসের ঘটনায় সমবেদনা জানালো মালদ্বীপের প্রেসিডেন্ট

রুপন কর অজিত

নির্বাচনের আগে বরিশালে যানবাহন ও নৌযান চলাচলে নিষেধাজ্ঞা

Kishori
হালনাগাদ: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
বরিশালে যানবাহন ও নৌযান চলাচলে নিষেধাজ্ঞা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল জেলা জুড়ে সব ধরনের যানবাহন ও নৌযান চলাচলের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বরিশাল জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. খায়রুল আলম সুমন স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১১ ফেব্রুয়ারি দিনগত রাত ১২টা থেকে ভোটগ্রহণের দিন ১২ ফেব্রুয়ারি দিনগত রাত ১২টা পর্যন্ত বরিশাল জেলার সমগ্র এলাকায় ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

একই সময়ের মধ্যে জেলার সব এলাকায় লঞ্চ, ইঞ্জিনচালিত বোট (নির্দিষ্ট রুটে চলাচলকারী ব্যতীত) এবং স্পিডবোট চলাচলের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে ভোটার ও সাধারণ জনগণের চলাচলের একমাত্র মাধ্যম হিসেবে ব্যবহৃত ক্ষুদ্র নৌযান বা সাধারণ নৌকা এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

এছাড়া, ১০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত বরিশাল জেলায় মোটরসাইকেল চলাচলের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

তবে এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে-
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী ও প্রশাসনের জরুরি কাজে নিয়োজিত যানবাহন। সংবাদ সংগ্রহে নিয়োজিত সংবাদকর্মী ও নির্বাচন পর্যবেক্ষকরা (বৈধ পরিচয়পত্র সাপেক্ষে)।

অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক ও টেলিযোগাযোগসহ জরুরি সেবাদানকারী যানবাহন।

বিমানবন্দরগামী যাত্রী ও বিদেশফেরত যাত্রীরা (টিকিট বা প্রয়োজনীয় প্রমাণপত্র প্রদর্শন সাপেক্ষে)। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের নির্বাচনী এজেন্টদের জন্য রিটার্নিং অফিসারের অনুমোদনপ্রাপ্ত একটি করে যানবাহন।

এছাড়া মহাসড়ক ও বন্দর থেকে পণ্য সরবরাহের জন্য প্রয়োজনীয় প্রধান সড়কসমূহ এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

এ বিষয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. খায়রুল আলম সুমন বলেন, শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যেই এই আদেশ জারি করা হয়েছে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..