× Banner
সর্বশেষ
লক্ষ্মীপুরের ৪টি আসনেই বিএনপির নিরঙ্কুশ জয়,কে কত ভোট পেলেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে জামায়াত প্রার্থী ডা. মোহাম্মদ মোসলেহ উদ্দীন ফরিদের মুখে বিজয়ের হাঁসি নবীগঞ্জে ভোটকেন্দ্রে উশৃঙ্খল আচরণ, লন্ডন প্রবাসীকে ৫ দিনের কারাদণ্ড হবিগঞ্জ-১ (নবীগঞ্জ- বাহুবল) আসনে বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার বিশাল জয় নির্বাসন থেকে রাষ্ট্র ক্ষমতায় তারেক রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে সাড়া জাগিয়ে ভোটে হারলেন যারা বিএনপিকে অভিনন্দন জা‌নালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নির্বাচনে বিজয়ী হলেন ৭ নারী প্রার্থী বিএনপিকে শুভেচ্ছা,নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী চীন নির্বাচন ও গণভোটে ২৯৯ আসনে ভোট পড়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

নির্বাচনে বিজয়ী হলেন ৭ নারী প্রার্থী

ACP
হালনাগাদ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
নির্বাচনে বিজয়ী হলেন ৭ নারী প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দীর্ঘ ২০ বছর পর চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ২৯৯টি আসনের মধ্যে বেসরকারি ফলাফলে সংখ্যাগরিষ্ঠ আসনে জয় পেয়েছে দলটির ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থীরা।

বিজয়ীর মধ্যে বিএনপি থেকে ছয় জন নারী প্রার্থী বিপুল ভোটে নির্বাচিত হয়ে সংসদে যাচ্ছেন। এছাড়া একটি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার রুমিন ফারহানা।

বিজয়ী নারী প্রার্থীরা হলেন: মানিকগঞ্জ-৩ আসনে আফরোজা খান রিতা, ঝালকাঠি-২ আসনে ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, সিলেট-২ আসনে তাহসিনা রুশদীর লুনা, ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদ, ফরিদপুর-৩ আসনে নায়াব ইউসুফ কামাল, নাটোর-১ আসনে ফারজানা শারমিন পুতুল এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ব্যারিস্টার রুমিন ফারহানা।

এখন পর্যন্ত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে ২৮৯টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ও তাদের জোটের প্রার্থীরা ২১০টি আসনে জয় পেয়েছেন। এরমধ্য দিয়ে বিএনপির নেতৃত্বে গঠিত হতে যাচ্ছে আগামী সরকার। এই নতুন সরকারের নেতৃত্ব দেবেন তারেক রহমান। এরমধ্য দিয়ে ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে বাংলাদেশ।


এ ক্যটাগরির আরো খবর..