× Banner
সর্বশেষ
বই মেলা হলো ভাষা, সংস্কৃতি ও মুক্তবুদ্ধি চর্চার মিলনমেলা -সংস্কৃতি মন্ত্রী আজ ৮ মার্চ রবিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৮ মার্চ (২৩ ফাল্গুন) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে নবীগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ইপিআই পোর্টারা ৮ মাসের  বেতন ২০ মাসের ভাতা না পাওয়ায় মানবেতর জীবনযাপন শার্শার রুদ্রপুর সিমান্ত এলাকায় বিজিবির অভিযানে ৮৮ বোতল নেশা জাতীয় সিরাপ উদ্ধার  বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১০০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ দ্যা নিউজের উপদেষ্টা সম্পাদক ধীরেন্দ্রনাথ বারুরীর প্রয়াণে সম্পাদকের শোক প্রকাশ শার্শা সীমান্তের ‘ত্রাস’ সাজু বদ্দি গ্রেপ্তার, ছিনিয়ে নেওয়ার আশঙ্কায় রাতেই যশোরে স্থানান্তর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১ থ্যালাসেমিয়া নিয়ন্ত্রণে জনসচেতনতা জরুরি – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

নির্বাচনে জিততে আওয়ামীলীগের টিম ওয়ার্ক

admin
হালনাগাদ: সোমবার, ২৩ অক্টোবর, ২০১৭

নিজস্ব প্রতিবেদকঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই প্রথম একটি চমৎকার টিম ওয়াক এগিয়ে যাচ্ছে। আগামী নির্বাচনে দলের জন্য আরেকটি বিজয় ছিনিয়ে নিয়ে আসা হবে বর্তমান কমিটির সফলতা। আগামী সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের বিরুদ্ধে নয়। বিষয়টি আইন ও কমিশনের হাতে ছেড়ে দিয়ে ক্ষমতাসীন দলের এই নেতা বলেন, ‘আইন অনুযায়ী নির্বাচন কমিশন যদি মনে করে নির্বাচনে সেনা মোতায়েন প্রয়োজন, তবে তাঁরা তা করবে। আওয়ামী লীগ এর বিরুদ্ধে নয়।’

সোমবার (২৩ অক্টোবর) বিকেলে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।

প্রসঙ্গত, সম্প্রতি নির্বাচন কমিশনের সাথে রাজনৈতিক দল গুলোর সংলাপের অংশ হিসেবে আওয়ামী লীগের সাথে সংলাপের পর নির্বাচনে সেনা মোতায়েনের বিষয়টি নিয়ে বেশ সরব হয়ে উঠে রাজনৈতিক অঙ্গন। গুঞ্জন উঠে নির্বাচনে সেনা মোতায়েনের বিরুদ্ধে ক্ষমতাসীন এ দলটি। সংবাদ সম্মেলনে বিষয়টি পরিস্কার করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..