× Banner
সর্বশেষ
অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন পাবলিক পরীক্ষা কিংবা নিয়োগ পরীক্ষায় নকল করলে শাস্তি হবে -শিক্ষা মন্ত্রী জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি 

নির্বাচনে ইভিএম কেন্দ্রগুলোতে থাকবে সেনাবাহিনী

admin
হালনাগাদ: শনিবার, ১০ নভেম্বর, ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে, সেই সব কেন্দ্রে সেনাবাহিনী রাখার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।

আজ শনিবার (১০ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশনের কার্যালয়ে সাংবাদিকদের ইসি সচিব এসব কথা বলেন।

তিনি বলেন, ‘যেসব কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে সেই সব যন্ত্র পরিচালনার জন্য সেনাবাহিনী রাখা হবে। কারণ এটি একটি টেকনিক্যাল বিষয়, আর এই টেকনিক্যাল বিষয় এবং আস্থার বিষয়গুলো বিবেচনায় রেখেই পরিকল্পনা করা হয়েছে।’

ইসি সচিব বলেন, ‘সেনাবাহিনী কেন্দ্রে অবস্থান করবেন। তবে এ ব্যাপারে এখন পর্যন্ত বিস্তারিত আলোচনা হয়নি। আমরা যদি সেনাবাহিনীকে অনুরোধ করি, তারা যদি রাজি হন তাহলে ইভিএম কেন্দ্রগুলোর ওইসব এলাকায় সেনাবাহিনীর সদস্যরা নিযুক্ত থাকবেন। তাদেরকে আগে প্রশিক্ষণ নিয়ে সে সমস্ত কেন্দ্রে নিয়োগ করা হবে। আস্থা আনতে সেনাবাহিনী দিয়েই ইভিএম কেন্দ্রগুলো পরিচালনার পরিকল্পনা নেওয়া হচ্ছে।’

তিনি বলেন, ‘আগামীকালের (রোববার) মধ্যে কোন দলগুলো কার সঙ্গে জোট করে নির্বাচন করবে তার তালিকা না দিতে পারলে সেই দল জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে পারবে না। আগামী মঙ্গলবার থেকে রিটার্নিং কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু হচ্ছে।’


এ ক্যটাগরির আরো খবর..