× Banner
সর্বশেষ
ঝিনাইদহ সদরে ইফতার মাহফিল নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে নিহত ১ রাজধানীর কুড়িলে নদ্দায় আগুন নিয়ন্ত্রণে অমর একুশে বইমেলায় আইনমন্ত্রীর লেখা ‘শুধু মাধবীর জন্য’ বইয়ের মোড়ক উন্মোচন রাজধানীর নদ্দায় এলাকায় ভয়াবহ আগুন ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না – শিক্ষামন্ত্রী কে কোন রাজনৈতিক দল করলো তা নিয়ে ভাবার  সুযোগ নেই আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই: খোকন তালুকদার  নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার বেনাপোলে বিজিবির অভিযানে ১৬ লক্ষ ৮১ হাজার ৯৫০ টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক ভারতের সাথে দ্রুত সম্পর্কোন্নয়ন জরুরি গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

স্টাফ রিপোর্টার

নির্বাচন পূর্ব ও পরবর্তী ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ পূর্ববর্তী ও পরবর্তী ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতার প্রতিবাদে ও অপরাধীদের গ্রেপ্তার করে কঠোর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা এবং ভুক্তভোগী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সরকরী খরচে পুনর্বাসন ও আর্থিক সহায়তার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

আজ ১৩ মার্চ শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের বৃহত্তম প্লাটফর্ম “সংখ্যালঘু ঐক্যমোর্চা” ভুক্ত সংঘটনের পক্ষ থেকে সহমত পোষণ ও একাত্মতা প্রকাশ করে সু-মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দাবি জানাচ্ছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।

নেতৃবৃন্দ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ পূর্ববর্তী ও পরবর্তী ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতা, হত্যা, চাঁদাবাজি,বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ, লুটপাট, ধর্ষণ, ফেসবুকে ধর্ম অবমাননা, মন্দিরের জায়গা জোরপূর্বক দখল, মন্দিরে চুরি, ভাঙচুর, জবরদখলের প্রতিবাদে ও অপরাধীদের গ্রেপ্তার করে কঠোর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা এবং ভুক্তভোগী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সরকরী খরচে পুনর্বাসন ও আর্থিক সহায়তার দাবিতে আজকের এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল।

বিবৃতিতে জানান,  গত ০৯ ফেব্রুয়ারী ‘২৬খ্রি. ময়মনসিংহের ত্রিশালে চাল ব্যবসায়ী সুসেন চন্দ্র সরকারকে(৬০) তাঁর নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে সাম্প্রদায়িক সন্ত্রাসীরা নির্মমভাবে কুপিয়ে খুন করে, ১১ ফেব্রুয়ারী ‘২৬খ্রি মৌলভীবাজারে কমলগঞ্জে একটি চা বাগানে শুভ কর (২৮) নামে চা শ্রমিকে হাত-পা বেঁধে, গলা কেটে হত্যা করে দুস্কৃতিকারীরা, ১২ ফেব্রুয়ারী ২৬খ্রি বগুড়া জেলা শহরে সামান্য ৫০০ টাকা চাঁদা না দেয়ায় ছুরিকাঘাতে সুনীল বাঁশফোর (২৭) খুন করা হয়, ১৩ ফেব্রুয়ারী ‘২৬খ্রি গাইবান্ধা সদরে সাম্প্রদায়িক দুর্বৃত্তরা সুজন কুমার- মহুরি (৩৮) কে মাথায় কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে, গত ২২ ফেব্রুয়ারী ‘২৬খ্রি ভোলা জেলার তজুমদ্দিন উপজেলায় শ্রী শ্রী অনিল সাধুর বাৎসরিক ধর্মীয় অনুষ্ঠানে দুপুরে কীর্তন শুনতে যান এক ভক্ত হিন্দু নারী (২৯), কীর্তন শুনে বাড়ি ফেরার পথে রাত ৯ টার দিকে দুস্কৃতিকারীরা সড়ক থেকে তুলে নিয়ে গিয়ে পাশ্ববর্তী সুপারি বাগান দলবদ্ধ ধর্ষন করে ফেলে যায়। এছাড়াও চলতি মাসে গত ৬ মার্চ -৭ মার্চ ১৪ ঘন্টার ব্যবধানে ২(দুই) জন খুন, মন্দিরে বিস্ফোরণ, জবর দখল, সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয কুটুক্তি, ও ধর্ষনের অপরাধে সু-মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ।

নেতৃবৃন্দ আরও বলেন, ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতা , নিরাপত্তা নিয়ে দীর্ঘ দিনের পুরনো উদ্বেগ দিন দিন বেড়েই চলেছে। গত ১৪ ঘন্টার ব্যবধানে বগুড়া, কক্সবাজার জেলা ০২ (দুই) জন খুন হন। ৬ মার্চ’২৬খ্রি (শুক্রবার) বগুড়া জেলা সারিয়াকান্দি রাত সাড়ে ৯ টার দিকে জমি বিরোধের জের ধরে প্রতিপক্ষের দুস্কৃতিকারীর ছুরিকাঘাতে চয়ন রাজভর (৪০) নামে এক ব্যক্তি খুন হন। নিহত ব্যক্তি চয়ন রাজভর স্থানীয় ‘দ্য নিউ কনটেস্ট’ নামে একটি কোচিং সেন্টারের পরিচালক ছিলেন। তার ঠিক পরের দিনই ৭ মার্চ (শনিবার) দুপুর ২ টার দিকে কক্সবাজার শহরে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সাম্প্রদায়িক সন্ত্রাসীদের ছুরিকাঘাতে হিন্দু যুবক গণেশ পাল(২৯) খুন হন। ওই একই দিন ৭ মার্চ (শনিবার) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে কুমিল্লা নগরীর দক্ষিণ ঠাকুরপাড়া এলাকায় একটি মন্দিরে ‘শনিদেবের’ পূজা চলাকালে সাম্প্রদায়িক সন্ত্রাসীরা ককটেল বিস্ফোরণ ঘটান। এতে ওই মন্দিরের পূজারীসহ ৪ জন গুরুতর আহত হন। আবার ওই একই দিন ৭ মার্চ পিরোজপুর জেলার নেছারাবাদ(স্বরূপকাঠি) উপজেলার পঞ্চম শ্রেণীর এক ছাত্রী ( ১১) উপজেলার জলাবাড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ডের কামারকাটি গ্ৰামের ভুক্তভোগীর নিজ বাড়িতে প্রতিবেশী রতন মোল্লা কর্তৃক ধর্ষণের চেষ্টা করে।

সূত্রের খবর অনুযায়ী ওই ছাত্রীর মা নিপা রানী কর অভিযোগ করে বলেন, দুপুরের রান্না করার জন্য ঘরের পিছনের বারান্দায় ছিলাম, প্রতিবেশী রতন মোল্লা তাঁর মেয়েকে একা পেয়ে ধর্ষনের চেষ্টা চালালে, মেয়ের ডাক-চিৎকারে সেখানে গিয়ে রতন মোল্লাকে দেখতে পান। এবং মেয়ের মা দেখে ধর্ষন চেষ্টাকারী রতন মোল্লা দৌড়ে পালিয়ে যায়, ৮ মার্চ ফেনী জেলা শহরের লালপোল এলাকায় শান্ত (১৫) নামে এক হিন্দু ছেলে অটো চার্জার রিকসা ওয়ালাকে ডোবায় ধাক্কা দিয়ে ফেলে যাত্রীবেশী ছিনতাই কারী অটো নিয়ে যেতে চাচ্ছিল, সেই মূহূর্তে ডোবা থেকে উঠে ওই অটো ছিনতাইকারী ধরতে গেলে পেছন দিক থেকে আসা এক ট্রাক চাপায় তার মৃত্যু হয়, গত ১০ মার্চ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় রুবেল দাসের ধানের গোলার প্রায় ৫ মন ধান পুড়ে ছাই হয়ে যায়, গোয়ালঘরে রাখা একটি ৮ মাসের গর্ভবতী গাভী অগ্নিদগ্ধ হয়ে মারা যায়, এতে তার প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে, সাতক্ষীরায় মন্দিরের তালা কেটে স্বর্ণালংকার ও দান বাক্সের টাকা লুট, গত ১১ মার্চ গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার সুদিব রায়ের বাড়ির প্রাচীর টপকে ভেতরে ঢুকে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে হামলা চালিয়ে মারধর করে গুরুতর জখম করে।

এছাড়াও গত ফেব্রুয়ারী মাসের ২০২৬খ্রি. সপ্তাহে আগে চট্টগ্রাম শহরের অলংকার এলাকায় শ্রমিকদের কাছে চাঁদাবাজির প্রতিবাদ করায় আকাশ দাস নামে এক হিন্দু যুবককে হত্যা করা হয়। জেলার চন্দনাইশ উপজেলার বাদুরপাড়া হিন্দু এলাকায় গরু চুরিতে বাধা দেওয়ায় চন্দন দে(৭০) নামে বয়স্ক এক ব্যক্তিকে গুলি করে হত্যা করে সশস্ত্র দুর্বৃত্তরা।

খুলনায় দৌলতপুরে এলাকায় হিন্দু সম্প্রদায়ের জমি আদালত কর্তৃক নিষেধাজ্ঞা আরোপ থাকার পরও জোরপূর্বক দখলের চেষ্টা ও প্রাণ নাশের হুমকি দেয়া হয়। ব্লগার সামিউর রহমান ফারাবী কর্তৃক হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ” মা কালী” কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুটুক্তি করে সনাতন ধর্মাবলম্বী হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন।

দীর্ঘ ১৫ বছর৭মাস ৪ দিনপর বিগত কর্তৃত্ববাদী স্বেচ্ছাচারী আওয়ামী শাসন ব্যবস্থার পতন ঘটিয়ে; এরপর ১৮ মাস অন্তবর্তীকালীন সরকারের দম বন্ধ করা শাসনের অবসান ঘটিয়ে দীর্ঘ প্রায় ২০ বছর পর জনগণের ম্যান্ডেট নিয়ে নিরুঙকুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে গণতান্ত্রিক সরকার রাষ্ট্র ক্ষমতায় সরকার পরিচালনায় ক্ষমতা নেওয়ার পর আমরা ভেবছি এই বার বুঝি সহিংসতা, খুন,ধর্ষন, , উগ্ৰবাদ,ধর্মান্ধতা, নির্যাতন- নিপীড়ন, অবসান ঘটবে এবং আমজনতা ন্যায়বিচার, সুশাসন পাবে, নারীরা

ঘরে-বাইরে নিরাপত্তার নিশ্চয়তা পাবে। নির্ভয়ে থাকবে ঘরে বাইরে নারীরা, অফিস, আদালতে, পথে-ঘাটে নির্ভয়ে চলাফেরা করবে! কিন্তু কোথায় সে সুদিন?

হিন্দু মহাজোটের মতে, এই ধরনের নৃশংস হত্যাকাণ্ড, মন্দিরে হামলা, বিস্ফোরণ, ধর্ষন, জবরদখল, ধর্মীয় অবমাননা, বর্তমান ক্ষমতাসীন সরকারের প্রশাসনের ব্যর্থতা ও নিষ্ক্রিয়তাকে দায়ী করে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর আইনানুগ পদক্ষেপের ব্যবস্থা গ্রহণ, জীরো টলারেন্স নীতি বাস্তবায়ন ও ভুক্তভোগী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সরকারি আর্থিক সহায়তা প্রদান এবং ঘটনায় জড়িত অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে।

আজকের এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল উপস্থিত ছিলেন শ্রীমান মিঠু রঞ্জন দেব সিনিয়র সহ-সভাপতি, শ্রীমান উত্তম কুমার দাস যুগ্ম সাধারণ সম্পাদক, এড. উদয় কুমার বসাক আইন বিষয়ক সম্পাদক, শ্রীমান মৃণাল মজুমদার সহ-আইন বিষয়ক সম্পাদক, শ্রীমান মৃণাল জয়ধর সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, শ্রীমান বিজয় ভৌমিক কেন্দ্রীয় কমিটির সদস্য, শ্রীমান পলাশ অধিকারী কেন্দ্রীয় সদস্য, শ্রীমান দেবব্রত মিত্র ছাত্র বিষয়ক সম্পাদক সহ সু-মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রমূখ নেতৃবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..