× Banner
সর্বশেষ
কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির মাদারীপুরের পেয়ারপুর ইউনিয়নে নেই কোন মাধ্যমিক বিদ্যালয়, ঝড়ে পড়ছে অনেক শিক্ষার্থী নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিটি কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে – মির্জা ফখরুল সকল ধর্মের মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার -তথ্য প্রতিমন্ত্রী

ডেস্ক

নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় আসছে কমনওয়েলথ সেক্রেটারিয়েটরের প্রাক নির্বাচনী দল

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
কমনওয়েলথ সেক্রেটারিয়েটরের প্রাক নির্বাচনী দল

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে বিভিন্ন দেশ ও সংস্থা থেকে পর্যবেক্ষকরা আসার আগ্রহ প্রকাশ করছে। কমনওয়েলথ সেক্রেটারিয়েটরের প্রাক নির্বাচনী দল নভেম্বরের তৃতীয় সপ্তাহে ঢাকায় আসছে। জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

তিনি আরও বলেন, এটা খুব ইতিবাচক। আমরাও চাই বিভিন্ন সংস্থা নির্বাচন মনিটর করুক। এটাতে নির্বাচনে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে। নির্বাচন কমিশনের প্রধান লক্ষ্য নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন করা। এর জন্য যা করণীয় আমরা সেই কাজগুলো করছি।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, কমনওয়েলথ সেক্রেটারিয়েটের ইলেক্টোরাল সাপোর্ট সেকশন, গভর্নেন্স অ্যান্ড পিস ডাইরেক্টরেট বিভাগের প্রধান লিনফোর্ড এন্ড্রুস আমাকে একটি চিঠি পাঠিয়েছে। সেখানে প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠানোর কথা তারা বলেছেন। আমরা তাদের সাধুবাধ জানিয়েছি। তারা নির্বাচনের আগের পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। আশা করি, নির্বাচনের সময়েও তারা পর্যবেক্ষক দল পাঠাবে।


এ ক্যটাগরির আরো খবর..