× Banner
সর্বশেষ
এলএনজি টার্মিনালে ত্রুটি, দেশজুড়ে তীব্র গ্যাস সংকট নয়াদিল্লিতে ফের উত্তেজনা, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ৫ মধ্যপ্রাচ্যে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম, ব্রেন্ট ছাড়াল ৯৬ ডলার হাম ও ডেঙ্গুর দ্বৈত আতঙ্কে দেশ, বাড়ছে শিশু ও সাধারণ মানুষের ঝুঁকি দেশের ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া র পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত চীনের ১ লাখ ডলার সহায়তা: বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ শ্রাবণ বৃহস্পতিবার (২৩ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন প্রার্থী বাবু

Dutta
হালনাগাদ: শুক্রবার, ১০ মে, ২০২৪
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন

উপজেলার সর্বস্তরের মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়তা থাকা সত্বেও একমাত্র দলের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী থেকে সরে দাঁড়িয়েছেন মুক্তিযোদ্ধার সন্তান ও জনতার প্রার্থী মোঃ আদনান আলম খান বাবু।

শুক্রবার সকালে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কারণ বাখ্যা করে জেলার বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আদনান আলম খান বাবু বলেন, উপজেলাবাসীর অনুরোধে নিজেকে প্রার্থী ঘোষণা করার পর দলমত নির্বিশেষে সর্বস্তরের ভোটারদের যে সমর্থন ও ভালবাসা পেয়েছি সেই ঋণ কোনদিনও শোধিবার নয়। কিন্তু জাতির এই ক্রান্তি লগ্নে সারাদেশে ভোট উৎসবের নামে যে প্রহসন চলছে তা আমার দল বিএনপি প্রত্যাখান করেছে। তাই দলের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি (আদনান আলম খান বাবু) বাবুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী থেকে সরে দাঁড়িয়েছি।

আদনান আলম খান বাবু হলফ করে বলেন, জীবনে যতোদিন বেঁচে আছি ততোদিন পূর্বের ন্যায় বাবুগঞ্জ উপজেলাবাসীর সুখ-দুঃখে পাশে থাকবো।


এ ক্যটাগরির আরো খবর..