× Banner
সর্বশেষ
বোরকা পরে শিক্ষা অধিদফতরের স্টোরে আগুন, এখনো ৮৩ ল্যাপটপ উধাও রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তরন সাংস্কৃতিক সংঘের সভাপতি কাজী বোরহানুল ইসলাম এবং প্রয়াতদের স্মৃতির সন্ধানে স্মরণ সভা অনুষ্ঠিত “দ্যা ডেইলি স্টার”এর ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নাবিক ভর্তি পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের দীর্ঘ ১৭ বছর পর স্বাধীনতার স্বাদ পাচ্ছি – বিমানমন্ত্রী স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি –  তথ্যমন্ত্রী নতুন কুঁড়ির মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশ পাব – পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর সাথে মনোহরদী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত তথ্যকে মনের মাধুরি মিশিয়ে প্রকাশের প্রবণতা মোকাবিলাই বড় চ্যালেঞ্জ – তথ্যমন্ত্রী

ধামইরহাটে নিরাপদ সবজী উৎপাদন গ্রামের উদ্বোধন

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২০

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে নিরাপদ সবজী উৎপাদন গ্রামের উদ্বোধন ও কৃষকদের মাঝে জৈব বালাইনাশক বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি দপ্তরের আয়োজনে ও উপজেলা পরিষদের অর্থায়নে ০২ ফেব্রæয়ারী বিকেল ৪ টায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে নিরাপদ সবজী উৎপাদন গ্রামের উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁ জেলার উপ-পরিচালক মো. সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. এমরান আলী, অনুষ্ঠানের মুখ্য আলোচক ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেলিম রেজা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আসাদুজ্জামান, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. মাহবুবার রহমান, ইউপি চেয়ারম্যান, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবুমুছা স্বপন, সাংবাদিক অরিন্দম মাহমুদ, রাসেল মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় ৭৫ জন কৃষককে প্রশিক্ষণ ও নিরাপদ জৈব বালাইনাশক উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানের ইসবপুর ইউনিয়নের ‘তাহেরপুর’ জাহাপুন ইউনিয়নের ‘মুকুন্দপুর’ ও আলমপুর ইউনিয়নের ‘ছিলিমপুর’ গ্রামকে নিরাপদ সবজী গ্রাম হিসেবে ঘোষনা করা হয়.


এ ক্যটাগরির আরো খবর..