× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

মাহমুদ খান, সিলেট ব্যুরো

সিলেটে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ৪৫

Dutta
হালনাগাদ: শনিবার, ১১ মে, ২০২৪
নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে

সিলেটের তামাবিল মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিদ্যুতের খাম্বায় ধাক্কা লেগে খাদে পড়ে অন্তত ৪৫ যাত্রী আহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুজন। তাদেরকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (১১ মে) সকাল ৯টার দিকে জৈন্তাপুর উপজেলার পাখিটিকি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত বাসটি জৈন্তাপুর বাজার থেকে সিলেটের উদ্দেশ্য যাচ্ছিল।

গুরুতর আহতরা হলেন জৈন্তাপুর উপজেলার নিজপাট কমলাবাড়ী এলাকার ছায়েদ আলির ছেলে আবদুল মুতালিব (৬০) ও একই গ্রামের ইসা মিয়ার ছেলে আরাফাত হোসাইন (১৪)।
তামাবিল হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে যাত্রীবাহী বাসটি ( সিলেট-জ-১১-০৩৭৯) জৈন্তাপুর উপজেলার পাখিটিকি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিদ্যুতের খাম্বার সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এ সময় বাসে থাকা অন্তত ৪৫ জন যাত্রীর সবাই আহত হয়।

এ বাসের যাত্রীরা জানান, বাস ছাড়ার পর থেকে চালক অন্যের সঙ্গে কথা বলেন, সামনের দিকে দৃষ্টি না রেখে। বাম পাশে ঘন ঘন দৃষ্টি রেখে গাড়িটি চালাচ্ছিলেন। অন্যদিকে তাকিয়ে গাড়ি চালানোর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়।
দুর্ঘটনার পর পর স্থানীয়রা এগিয়ে এসে যাত্রীদের উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জৈন্তাপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম।
এ ব্যাপারে তামাবিল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইউনুস আলি বলেন, বাসচালকের ঘুমাচ্ছন্ন ভাবের কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে যায়। দুইজনকে এমএজি ওসমানি মেডিকেল পাঠানো হয়েছে বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়।


এ ক্যটাগরির আরো খবর..