× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

নিবন্ধিত দলের প্রতীকে অনিবন্ধিত দল নির্বাচন করতে পারবে

admin
হালনাগাদ: শুক্রবার, ৯ নভেম্বর, ২০১৮

একদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০ নভেম্বর প্রতীক বরাদ্দের আগে প্রচারণা চালানো যাবে না। তবে প্রতীক বরাদ্দের পর ২১ দিন প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। বললেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ। আজ শুক্রবার দুপুরে নির্বাচন কমিশন ভবনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অনিবন্ধিত রাজনৈতিক দল নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতীকে নির্বাচন করতে পারবে। এতে আইনগত বাধা নেই। কমিশন সচিব আরও বলেন, যেসব ব্যানার, পোস্টার ব্যবহার করা হয়েছ তা আগামী সাত দিনের মধ্যে নামিয়ে ফেলতে হবে। আর নির্দেশ না মানলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

হেলালুদ্দীন আহমদ আরও জানান, আগামী রোববার থেকে অনলাআইনে মনোনয়নপত্র দাখিল করতে পারবেন প্রার্থীরা। এদিকে, জেলা প্রশাসকদের নিজ নিজ জেলার রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।  এছাড়া ঢাকা-চট্টগ্রামের বিভাগীয় কমিশনারকে মেট্টোপলিটন এলাকার দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন।


এ ক্যটাগরির আরো খবর..