× Banner
সর্বশেষ
বেনাপোল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদারের বিরুদ্ধে মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামিসা হত্যা মামলার বিচার ৬ কার্যদিবসে সম্পন্ন ঘোষিত রায়ে সন্তোষ প্রকাশ আইনমন্ত্রীর ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দেশের প্রতিটি নাগরিককে সম্পৃক্ত হতে হবে – স্বাস্থ্যমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক  তোফায়েল আহমেদসহ ১৬ সাবেক মন্ত্রী-এমপির মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব লেবাননে নিহত দুই রেমিট্যান্সযোদ্ধার মরদেহ গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় সংসদে বিশেষ কমিটির ১২ সুপারিশ গৌরনদীর বাকাই সাহা পাড়ায় লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসব উপলক্ষে তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান  দুই বেলা চলবে সংসদ অধিবেশন, শেষ হবে ৯ জুলাই ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে -স্বরাষ্ট্রমন্ত্রী

গণমুক্তি রিপোর্ট

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার জন্য সরকারের প্রতি আহ্বান গণমুক্তি পার্টির

Kishori
হালনাগাদ: শনিবার, ১ মার্চ, ২০২৫
সরকারের প্রতি আহ্বান

রমজান মাসের পবিত্রতা রক্ষা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ গণমুক্তি পার্টির আহ্বায়ক এম এ আলীম সরকার।

আজ ১ মার্চ ২০২৫ শনিবার এক বিবৃতিতে বলেছেন, রমজান মাসের পবিত্রতা রক্ষা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

পার্টির পক্ষ থেকে বলা হয়েছে, রমজান মাসে নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের ভোগান্তি বাড়িয়ে তোলে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ সময় অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, বাজার মনিটরিং জোরদার করা এবং দরিদ্র ও নিম্নআয়ের মানুষের জন্য বিশেষ সহায়তা নিশ্চিত করার দাবি জানানো হয়।

বাংলাদেশ গণমুক্তি পার্টি আরও উল্লেখ করেছে, রমজানের পবিত্রতা রক্ষার জন্য সামাজিক শৃঙ্খলা বজায় রাখা এবং ধর্মীয় ভাবগাম্ভীর্য রক্ষায় প্রশাসনের কার্যকর ভূমিকা প্রয়োজন। একই সঙ্গে তারা সকল শ্রেণি-পেশার মানুষকে একে অপরের প্রতি সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানিয়েছে।

পার্টি মনে করে, ন্যায্যমূল্যে পণ্যপ্রাপ্তি নিশ্চিত করা এবং ধর্মীয় মূল্যবোধ বজায় রাখা সরকারের দায়িত্ব, তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়।


এ ক্যটাগরির আরো খবর..