× Banner
সর্বশেষ
অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা – সমাজকল্যাণ মন্ত্রী গুরুত্বপূর্ণ সরকারি ব্রিফিং এড়িয়ে এনজিও অনুষ্ঠানে ডিসি ঝিনাইদহে হোটেল কর্মচারী যুবতীকে গলায় ফাঁস দিয়ে হত্যা প্রাইম ব্যাংক ও হযরত শাহ আলী মহিলা কলেজের মধ্যে ‘প্রাইমএকাডেমিয়া’ বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে টিকিট ক্রয়ের পরামর্শ রেল কর্তৃপক্ষের প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকারি-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ৩৬ হাজার কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন দিলো একনেক প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত কোরবানির চামড়ার দাম বেড়েছে প্রতি বর্গফুটে ২ টাকা

ডেস্ক

নিজের দেশের অসংখ্য পুরাকৃর্তি বৈচিত্র দেখা উচিত -শিক্ষামন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
পুরাকৃর্তি বৈচিত্র দেখা উচিত

আমাদের দেশে অসম্ভব সুন্দর দৃশ্যগুলো দেখতে পাই। চরের জীবনযাত্রা ও পরিবেশ বৈচিত্রময়। সারাদেশে নানান জায়গায় অসংখ্য পুরাকৃর্তি ছড়িয়ে আছে,এক জীবনে নিজের এই দেশের সব বৈচিত্র দেখে শেষ করা যাবে না। বিদেশে ভ্রমণের আগে নিজের দেশের ৫৬ হাজার বর্গমাইলের বৈচিত্র দেখা উচিত। বিদশের আগে নিজের দেশ ভ্রমণের পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ রোববার রাজধানীর মোহাম্মদপুর রেসিডেনশিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত ‘ঘুরে দেখো বাংলাদেশ উইথ ট্যালেন্ট ট্যুরিস্ট কম্পিটিশন‘ এর উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

দীপু মনি বলেন, টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে আমরা হাওর অঞ্চলের অসম্ভব সুন্দর দৃশ্যগুলো দেখতে পাই। চরের জীবনযাত্রা ও পরিবেশ বৈচিত্রময়। আমাদের সুন্দরবন আছে, আরও বনাঞ্চল আছে, চা বাগান আছে। ঢাকা শহর থেকে একটু বেরুলেই বিস্তীর্ণ সবুজে চোখ জুড়িয়ে যায়। তার সঙ্গে সারাদেশে নানান জায়গায় অসংখ্য পুরাকৃর্তি ছড়িয়ে আছে, আগের জমিদার, রাজাদের বাড়ি-ঘর আছে। যদিও বেশি ভালোভাবে সংরক্ষিত হয়নি। তবে অনেকগুলো ভালোভাবে সংরক্ষিত আছে। আমাদের মন্দির, সমজিদ আছে যেগুলোতে অনেক পর্যটক যান। কান্তজিউ মন্দির কী অসাধারণ, টেরাকোটার কাব্য বলা হয়। না দেখলে বর্ণনা করে বোঝানো শক্ত।

শিক্ষামন্ত্রী বলেন, দেশের নানান জায়গায় সুন্দর সুন্দর দীঘি আছে। তারপর আমাদের দেশে বিভিন্ন উৎসব আছে, বারো মাসে তের পার্বণ, আছে বিভিন্ন খাবারের বৈচিত্র। পহাড়ি এলাকায় পোশাকের বৈচিত্র আছে। এত কিছু দেখার আছে এক জীবনে ৫৬ হাজার বর্গমাইলের সব কিছু দেখা সম্ভব নয়। ভ্রমণ শুনলেই আমাদের মনে হয় বিদেশ ভ্রমণ।

দীপু মনি বলেন, ঘরের কাছে হাতের নাগালের মধ্যে এতো কিছু আছে যা দেখা হয়নি। এখন তো প্রত্যন্ত অঞ্চল বলে কিছু নেই। সব জায়গাতেই সহজে যাওয়া যায়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের অতিরিক্ত সচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের ও কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ, এনডিসি, পিএসসি।

সভাপতিত্ব করেন ভ্রমণ বিষয়ক সংগঠন ‘লুক অ্যাট বাংলাদেশ’ এর প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন আমিনুল ইসলাম শামীম। এছাড়া অনুষ্ঠানে সরকারি-বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি, কলেজের ছাত্র-শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..