× Banner
সর্বশেষ
বক্সার সৈয়দ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক হাওড়াঞ্চলের ধান যথাসময়ে কাটার জন্য সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে – কৃষিমন্ত্রী গৌরনদীতে তিন মাদক কারবারি গ্রেপ্তার বিএনপি নেতার অফিসে হামলা চালিয়ে ভাংচুর, মারধর উত্তরাধিকার সূত্রে আমরা একটাপঙ্গু অর্থনীতি পেয়েছি – তথ্যমন্ত্রী ‎সংরক্ষিত নারী আসনে এমপির মনোনয়নে মনোনীত ঝিকরগাছার সাবিরা সুলতানা মুন্নী ঝিকরগাছায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৫৫ সংকট এড়াতে ছয় মাসের প্রয়োজনীয় টিকা মজুত থাকবে -স্বাস্থ্যমন্ত্রী প্রশ্ন ফাঁসের কোনো আশঙ্কা নেই – শিক্ষামন্ত্রী বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়-স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক

নিজ বাড়ীতেই মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র বর্ম্মণ ও তার স্ত্রীকে গলা কেটে হত্যা

Kishori
হালনাগাদ: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
ড়ীতেই মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র বর্ম্মণ

রংপুরের তারাগঞ্জে বাড়ির ভেতরে বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র বর্ম্মণ (৮০) ও তার স্ত্রী সুবর্ণা রানীকে (৬৫) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত যোগেশ চন্দ্র বর্ম্মণ একজন বীর মুক্তিযোদ্ধা এবং স্থানীয় চাকলা প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক ছিলেন।

রোববার (৭ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলার কুর্শা ইউনিয়নের রহিমাপুর চাকলা গ্রামের বাড়ি থেকে পুলিশ তাদের গলাকাটা লাশ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন তারাগঞ্জ থানার ওসি ফারুখ আহাম্মেদ। শনিবার (৬ ডিসেম্বর) রাতে তারা এ হত্যাকাণ্ডের শিকার হন।

তারাগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক পাপন দত্ত জানান, মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র বর্ম্মণ ও তার স্ত্রী সুবর্ণা রানীকে শনিবার রাতের যে কোনো সময় দুবৃর্ত্তরা ঘরে ঢুকে জবাই করে হত্যা করেছে বলে ধারণা করছেন তারা। তিনি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন।

এলাকাবাসীর বরাতে তিনি জানান, বাড়ি থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে এলাকাবাসী দেয়াল টপকে বাসায় ঢুকে তাদের গলা কাটা লাশ দেখতে পায়। খবর পেয়ে তারাগঞ্জ থানা পুলিশও সেখানে যায়।

বাড়ির কাজের লোক দিপক রায়, যিনি দীর্ঘদিন ধরে সেখানে কাজ করছেন, জানান—প্রতিদিনের মতো তিনি রোববার (৭ ডিসেম্বর) সকালে বাড়িতে এসে গেটে ডাকাডাকি করেন। অনেকবার ডাকলেও ভেতর থেকে কোনো সাড়া না পাওয়ায় তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে গ্রামের কয়েকজনকে ডেকে এনে মই দিয়ে দেয়াল টপকে বাড়ির ভেতরে প্রবেশ করেন। তখনই ঘরের মেঝেতে দু’জনের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন তারা।

স্থানীয়রা জানান, নিহত বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় স্থানীয় রহিমাপুর বীর মুক্তিযোদ্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ছিলেন। তার স্ত্রী সুবনা রায়ও দীর্ঘদিন ধরে এলাকায় সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। শান্ত-স্বাভাবিক জীবনযাপন করতেন এই দম্পতি। ওই পরিবারের বড় ছেলে সুবেন চন্দ্র রায় পুলিশের এএসআই হিসেবে জয়পুরহাটে কর্মরত এবং ছোট ছেলে রাজেশ খান্না রায় ঢাকায় পুলিশে চাকরি করেন। দুই ছেলে বাইরে থাকায় দম্পতি বাড়িতে একাই থাকতেন। তাদের সঙ্গে কোনো শত্রুতা বা বিরোধের ঘটনা জানা নেই। এত শান্ত পরিবারের এমন নির্মম হত্যাকাণ্ড কেউ কল্পনাও করতে পারেনি। হত্যাকাণ্ডের সময় দুষ্কৃতকারীরা বাড়ি থেকে কিছু লুটপাট করেছে কি না, সে বিষয়ে পুলিশ এখনো নিশ্চিত করতে পারেনি।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুখ আহাম্মেদ বলেন, দুইজনকে জবাই করে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি খুব গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। হত্যাকারীরা একাধিক ব্যক্তি হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বাড়ির দরজা-জানালার অবস্থা, দম্পতির শয়নঘর এবং আশপাশের সব আলামত সংগ্রহ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

এদিকে এলাকার মুক্তিযোদ্ধা সংগঠনের নেতারা ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবি করেছেন। তারা বলেন, একজন বীর মুক্তিযোদ্ধা এবং তার স্ত্রীকে যেভাবে হত্যা করা হয়েছে, তা রাষ্ট্রের জন্য লজ্জাজনক।


এ ক্যটাগরির আরো খবর..