× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্টার

নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশ দলে ফিরলেন মাহমুদুল্লাহ-তামিম

Dutta
হালনাগাদ: রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
tamim and mahmud

চলতি মাসে ঘরের মাঠে সফরকারী  নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে প্রথম দুই ম্যাচের জন্য বাংলাদেশ দলে ফিরেছেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং তামিম ইকবাল।  তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য আজ  ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ব্যাট হাতে ভাল করতে না পারায় গত মার্চে ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের পর দল থেকে বাদ পড়েন  মাহমুদুল্লাহ। অন্যদিকে পিঠের ইনজুরি থেকে সুস্থ হয়ে না ওঠায় এশিয়া কাপ মিস করেন তামিম।

নিউজিল্যান্ড সিরিজের বিশ্রাম দেয়া হয়েছে অধিনায়ক সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মেহেদি হাসান  মিরাজ এবং তিন পেসার  তাসকিন আহমেদ, হাসান মাহমুদও শরিফুল  ইসলামকে। সাকিবের অনুপুস্থিতিতে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন লিটন দাস। এশিয়া কাপের দল থেকে বাদ পড়েছেন  ব্যাটার  নাইম শেখ, আফিফ হোসেন এবং শামিম পাটোয়ারি।  তামিম, মাহমুদুল্লাহর রিয়াদের  সঙ্গে দলে  ফিরেছেন সৌম্য সরকার ও নুরুল হাসান সোহানও।

দলে ডাক পেয়েছেন তিন নতুন মুখ বাঁ-হাতি জাকির হাসান, পেসার  সৈয়দ খালেদ আহমেদ ও লেগ স্পিনার  রিশাদ হোসেন। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ২১, ২৩ ও ২৬ সেপ্টম্বর। সিরিজের  সব ম্যাচই  অনুষ্ঠিত হবে  মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট  স্টেডিয়ামে।

 ১ম ও ২য় ম্যাচের জন্য বাংলাদেশ দল: লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, এনামুল হক বিজয়, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, মাহেদি হাসান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, রিশাদ হোসেন, খালেদ আহমেদ।


এ ক্যটাগরির আরো খবর..