× Banner
সর্বশেষ
ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সভা জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণে সরকারের ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ফরিদপুরে লিচু চুরিতে বাধা, বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ; এলাকায় হামলা-ভাঙচুর জমি নিয়ে বিরোধে সালথায় চাচা-ভাতিজার সংঘর্ষ, আহত ৪ শার্শায় বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন, ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা ২ হাজার ৫৪৪ মে.টন সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে – প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ঠাকুরগাঁওয়ে ভুট্টা ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার আটক-১ ঝিনাইদহে বাবা ও চাচার বিরুদ্ধে ভাই-বোনের সংবাদ সম্মেলন অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইদহে বিএনপির লিফলেট বিতরণ আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র- ছাত্রীদের বৃত্তি প্রদান করলেন কাজী সুফিয়া -মোতাহার কল্যাণ ট্রাস্ট

নিজস্ব প্রতিবেদক

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ACP
হালনাগাদ: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে গতকাল যথাযোগ্য মর্যাদায় ‘মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬’ পালন করা হয়

দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রদত্ত বাণী পাঠ করা হয়। অনুষ্ঠানে ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪-এর গণ-অভ্যুত্থানে শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এসময় সকল শহিদের আত্মার মাগফেরাত কামনা এবং দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ মোনাজাত করা হয়।

কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক তাঁর বক্তব্যে ‘মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬’  এর ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন, মূলত: ৫২’র ভাষা আন্দোলনের মধ্য দিয়েই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের ভিত্তি রচিত হয় যা পূর্ণতা পায় মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে। তিনি ৫২’র মহান ভাষা আন্দোলন ও ৭১-এর স্বাধীনতা যুদ্ধে সকল শহিদ, শহিদ বুদ্ধিজীবী ও ২০২৪ এর জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের সকল শহিদের  প্রতি  গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

তিনি বলেন যে, একজন ব্যক্তির বুদ্ধিবৃত্তিক, মানসিক, সাংস্কৃতিক এবং সামাজিক দক্ষতার সঠিক চর্চা তার মাতৃভাষার মাধ্যমে বিকশিত হয়।  তাই নিজের মাতৃভাষা লেখা ও ব্যবহার করার অধিকার প্রত্যেক ব্যক্তির জন্য অপরিহার্য। ২১শে ফেব্রুয়ারি এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মূল চেতনা হল পৃথিবীর সকল ভাষা ও সংস্কৃতির নিজস্বতা রক্ষার অধিকার প্রতিষ্ঠা করা।

কনসাল জেনারেল আরো বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হয়েছে। তিনি দৃঢ়ভাবে আশাবাদ ব্যক্ত করেন যে, নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান-এর বলিষ্ঠ নেতৃত্বে বর্তমান সরকার ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের প্রতিটি মানুষের ভাষাভিত্তিক অধিকার সমুন্নত রাখবে।

উন্মুক্ত আলোচনায় নিউইয়র্কস্থ বীরমুক্তিযোদ্ধাগণ এবং কমিউনিটির নেতৃবৃন্দ তাদের অনুভূতি ব্যক্ত করেন। এসময় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন পেশাজীবি, সাংবাদিক, নতুন প্রজন্ম ও কমিউনিটি সদস্যসহ অতিথিরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..