চট্টগ্রামে বৃষ্টি থেমেছে, চলছে মাঠ পরিচর্যা

চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামে বৃষ্টি থেমেছে। এই মুহূর্তে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চলছে মাঠ পরিচর্যা। বেলা একটায় দুই আম্পায়ার পিচ পরিদর্শন করে যথাসময়ে খেলা শুরুর বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

সোম ও মঙ্গলবার টানা বৃষ্টির পর বুধবার সকালেও বৃষ্টি হচ্ছিল। কখনও গুড়ি-গুড়ি, কখনও একটু বেশি। বাংলাদেশ-ইংল্যান্ড শেষ ওয়ানডে নিয়ে ক্রিকেটপ্রেমীরা তাই শঙ্কায়।

কিন্তু আশার কথা হলো দুপুরের আগে বৃষ্টি থেমে গেছে। পুরোদমে চলছে মাঠের পরিচর্যা। মেঘের কোল ঘেষে কখনও কখনও উঁকি দিচ্ছে সূর্যের মুখ। আর বৃষ্টি না হলে যথাসময়েই খেলা শুরু হওয়ার সম্ভাবনা প্রবল।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।