× Banner
সর্বশেষ
দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত জরুরি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত কর্মসূচি ঘোষণা করল ১১ দলীয় ঐক্য জরুরি বৈঠকে ১১ দলীয় ঐক্য দলগুলোর শীর্ষ নেতারা সরাইল উপজেলার হাসপাতাল নিজেই রোগীর মতো – রুমিন ফারহানা আ.লীগ সরকারের হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে – আইনমন্ত্রী মধুখালীতে চৈত্র পূজার অংশ হিসেবে ঐতিহ্যবাহী ‘নীল নাচ’ ও শ্মশান কালীপুজা অনুষ্ঠিত বিকালে স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী ইরানে নতুন করে ১০ হাজার সেনাসদস্য পাঠানোর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি যুবরাজের সাক্ষাৎ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ

বাঘারপাড়ায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

Kishori
হালনাগাদ: শনিবার, ২১ মার্চ, ২০২০
নারীর মরদেহ উদ্ধার

যশোর থেকে আবুল কালাম আজাদ: যশোরের বাঘারপাড়া উপজেলার মাহামুদআলীপুর গ্রামের একটি ক্ষেত থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে।

আজ শনিবার সকাল ৯টার দিকে পুলিশ মহরদেহটি উদ্ধারের পর যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

বাঘারপাড়া থানার ওসি সৈয়দ আল মামুন জানিয়েছেন, আজ সকালে বাঘারপাড়া উপজেলার মাহামুদআলীপুর গ্রামের মাঠের মধ্যে বামুনহাট-বালিয়াডাঙ্গা সড়কের পাশে একটি ক্ষেতে অজ্ঞাত এক নারীর লাশ পড়ে ছিল। স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশকে জানায়। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত ওই নারীর পরনে নীল রংয়ের পায়জামার ওপরে কালো রংয়ের বোরখা রয়েছে।

এছাড়া গোলাপি রংয়ের একটি ছাপানো ওড়না দিয়ে মাথা বাঁধা ছিল। তার গলা ও মুখে রক্তের দাগ রয়েছে। কিছুটা দূরে একটি ব্যাগের মধ্যে হানিফ পরিবহনের বাসের টিকিট ও পানির বোতল পাওয়া গেছে। বাসের টিকিটে রেহেনা নাম লেখা। টিকিটটি ঢাকার আব্দুল্লাহপুর থেকে যশোর আসার জন্য কাটা হয়েছিল।

ওসি আরো জানান, ময়নাতদন্তের জন্য লাশটি যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, তাকে হত্যার পর লাশ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। প্রাথমিক পর্যায়ে ধর্ষণের কোন আলামত পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে। নিহত নারীর পরিচয় সনাক্তসহ মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।


এ ক্যটাগরির আরো খবর..