× Banner
সর্বশেষ
ইরানে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে আজ রাতে – মার্কিন অর্থমন্ত্রী সৈনিক নেবে বাংলাদেশ সেনাবাহিনী ইরানকে ‘আত্মসমর্পণের’ নির্দেশ ট্রাম্পের, প্রত্যাখ্যান করে যে বার্তা দিল ইরান সৌদির তেলের খনি লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা কক্সবাজারে ৫ লাখ টাকার জাল নোট ও সরঞ্জামসহ যুবক গ্রেফতার ঈদযাত্রায় ট্রেনের ১৭ মার্চের অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে ইরান যুদ্ধ নিয়ে বিবৃতি দিলেন পুতিন বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাবের ইফতার মাহফিলে প্রবাসীদের মিলনমেলা তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে হামলা, স্যাটেলাইট ছবিতে ধ্বংসের চিত্র অপরাধীদের ক্ষেত্রে জিরো টলারেন্স এবং সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রতিমন্ত্রী মীর হেলালের

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

নামাজ শেষে বাড়ী ফেরা হলোনা,কাভার্ড ভ্যানের ধাক্কায় দু বৃদ্ধা নিহত

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
নামাজ

শার্শায় ফজরের নামাজ শেষে মসজিদ থেকে বাড়ী ফেরার পথে কার্ভাডভ্যানের ধাক্কায় দুই বৃদ্ধা নিহত হয়েছেন।
মঙ্গলবার (৪ জুন) ভোর ৫টার দিকে শার্শা থানাধীন ফরেস্ট অফিস কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার উত্তরবুরুজ বাগান এলাকার মৃত সুলতান আহমেদের ছেলে নাসির উদ্দিন (৬০) এবং গোডাউন কোলনী এলাকার মৃত সাম গাজীর ছেলে আলী বক্স (৬১)।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে নাসির উদ্দিন এবং আলী বক্স ফজরের নামাজ পড়া শেষে  বাড়ি ফিরছিলো। এসময় শার্শা থানাধীন ফরেস্ট অফিস কমিউনিটি সেন্টারের সামনে পৌছালে যশোর থেকে বেনাপোলগামী একটি কাভাটভ্যান তাদের ধাক্কা দিলে পড়ে গিয়ে দুইজনেই মাথায় মারাত্মক আঘাতপ্রাপ্ত হন।
পরে পথচারীরা তাদের আহত অবস্থায় উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
পরবর্তীতে তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদেরকে যশোর সদর হাসপাতালে রেফার করেন।
পরে যশোর সদর হাসপাতালে আনার সময় পথিমধ্যেই আলী বক্সের মৃত্যু হয় এবং সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৭টার দিকে নাসির উদ্দিন মৃত্যুবরণ করেন।
নাভারন হাইওয়ে থানার এসআই জয়ন্ত কুমার দাস জানান মরদেহ গুলো যশোর জেনারেল হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।


এ ক্যটাগরির আরো খবর..