× Banner
সর্বশেষ
ক্লাইমেট অ্যাকশন ফোরামের জাতীয় কার্যনির্বাহী কমিটি গঠন বাংলাদেশের উন্নয়ন অভিজ্ঞতা বৈশ্বিক পরিসরে তুলে ধরার অঙ্গীকার ইউএনএফপিএর স্পেনকে নিয়ে উদ্বেগ, দুই তারকা খেলোয়াড় আহত দেশের বিভিন্ন জেলায় প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম বিশ্বকাপ ফাইনালের প্রধান রেফারি যিনি হচ্ছেন একসঙ্গে আত্মহত্যা সিদ্ধান্ত নিয়ে নদীতে ঝাঁপ দিলেন তরুণ, ফিরে এলেন তরুণী তিন বছরে সব কৃষক পাবেন ‘কৃষক কার্ড’ – কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী সংবিধান সংস্কার নয়, সংশোধন চায় বিএনপি – মির্জা ফখরুল মধুখালীতে জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা দেড়’শ বছরের পুরোনো মহেশপুর পৌরসভায় নাগরিক সেবার সংকট, ক্ষোভে পৌরবাসী

নানা কর্মসূচীতে মাগুরায় শুভ বড় দিন পালিত

admin
হালনাগাদ: শনিবার, ২৬ ডিসেম্বর, ২০১৫

মাগুরা প্রতিনিধিঃ ধর্মীয় সংগীত, বাইবেল পাঠ, প্রশংসা আরাধনা, প্রার্থনা, কেক কাটাসহ নানা আয়োজনে মাগুরায় পালিত হয়েছে শুভ বড়দিন। এ উপলক্ষে আজ শুক্রবার বেলা ১১টায় মাগুরা শহরের দরিমাগুরা চার্চে অনুষ্ঠিত হয় প্রধান আয়োজন। সেখানে অনুষ্ঠিত সভায় পৌরহিত্য করেন মাগুরা চার্চের পালক রেভা: শংকর হাজরা। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খ্রীষ্টান সম্প্রদায়ের প্রবীণ নেতা রেভা: ময়েন গাজী, বিমল বাড়ৈসহ অন্যরা। সভা শেষে উপস্থিত সবার মাঝে কেক  ও মিষ্টি বিতরণ করা হয়। দুপুরে অনুষ্ঠিত হয় প্রীতি ভোজ। এ বছর মাগুরা জেলায় ১২টি চার্চে বড়দিন পালন করা হচ্ছে।

এদিকে বড়দিন উপলক্ষে চার্চগুলোতে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সকালে র‌্যাবের পক্ষ থেকে টহল টিম গীর্জাগুলি পরিদর্শন করে। এ উপলক্ষে পুলিশের পক্ষ থেকে নিরাপত্তার জন্য সকল ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান মাগুরার পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ।


এ ক্যটাগরির আরো খবর..