× Banner
সর্বশেষ
ঐতিহাসিক জুলাই শহিদ দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠায় অঙ্গীকার প্রধানমন্ত্রীর বিশ্ব সাপ দিবস আজ: সাপ সংরক্ষণ ও সচেতনতার বার্তা আজ জুলাই শহীদ দিবস: আবু সাঈদসহ আন্দোলনের শহীদদের প্রতি দেশজুড়ে শ্রদ্ধা দেশের ৮ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত আজ শুভ রথযাত্রা: রাজধানীসহ দেশজুড়ে শুরু হলো ৯ দিনের জগন্নাথদেবের মহোৎসব জুলাই শহিদ দিবসে রাষ্ট্রপতির শ্রদ্ধা, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনের আহ্বান আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩১ আষাঢ় বৃহস্পতিবার (১৬ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেসির নেতৃত্বে দারুণ প্রত্যাবর্তন, ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা নারী ও কন্যাশিশুদের সুরক্ষায় ইউএন উইমেনের সহযোগিতার আহ্বান

শৈলকুপায় প্রতিবেশী নাতনীকে ধর্ষণের দায়ে অভিযুক্ত দাদার আত্মহত্যা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় টাকার লোভ দেখিয়ে ৬ বছরের নাতনীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত দাদা কালাম শাহ (৬৫) সামাজিক লাজলজ্জার ভয়ে আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার ভোররাতে উপজেলার মনোহরপুর ইউনিয়নের বিঞ্চুদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত কালাম শাহ ওই গ্রামের মৃত আইনউদ্দীণ শাহ‘র ছেলে।

স্থানীয়রা জানান, ভোর সাড়ে ৫টার দিকে ওই গ্রামের শিক্ষার্থী রাশেদ কোচিংয়ে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌছাতেই দেখে রাস্তার পাশে থাকা আম গাছের ডালে ধর্ষক ঝুলে আছে। পরে চিৎকার দিয়ে পাশে একটি বাড়িতে গিয়ে ঘটনাটি খুলে বলে এবং অজ্ঞান হয়ে পড়ে।

ধর্ষক কালাম শাহ সামাজিক লাজলজ্জার ভয়ে শেষ রাতের কোন এক অংশে হয়তো গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে জানায় স্থানীয়রা। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ধর্ষকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠিয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..