দেশের উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান শিক্ষামন্ত্রীর

দেশের উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান শিক্ষামন্ত্রীর
দেশের উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান শিক্ষামন্ত্রীর

দেশের সামগ্রিক অগ্রযাত্রায় সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও মেঘনা গ্রুপ আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, সামাজিক উন্নয়নে করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সামাজিক দায়বদ্ধতার কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনার পাশাপাশি দেশের উন্নয়নেও অবদান রাখে। এ কারণে রাষ্ট্রের উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতের অংশগ্রহণও প্রয়োজন।

তিনি বলেন, বাংলাদেশ সম্ভাবনাময় একটি দেশ। দেশের মেধাবী তরুণ জনগোষ্ঠী, উর্বর ভূমি, খনিজ সম্পদ ও সমুদ্রসম্পদ রয়েছে। এসব সম্ভাবনাকে কাজে লাগাতে তরুণ প্রজন্মকে দক্ষতা ও যোগ্যতা নিয়ে এগিয়ে আসতে হবে।

তরুণদের যথাযথভাবে কাজে লাগানো গেলে দেশের অগ্রগতির গতি আরও বাড়বে বলেও উল্লেখ করেন শিক্ষামন্ত্রী। একই সঙ্গে শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য নিজেদের দক্ষ করে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

কর্মজীবনে ‘জব স্যাটিসফ্যাকশন’-এর গুরুত্ব তুলে ধরে এহছানুল হক মিলন বলেন, কাজের প্রতি সন্তুষ্টি না থাকলে তা ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই ভবিষ্যতে শিক্ষার্থীদের কর্মক্ষেত্রে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. আশরাফুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুস সালাম এবং মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক ব্যারিস্টার তাসনিম মোস্তফা।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ যৌথভাবে বৃত্তি প্রদান কর্মসূচির আয়োজন করে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।