× Banner
সর্বশেষ
পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সৌদি সফরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জাতি তার হারানো গৌরব ফিরে পেয়েছে – ট্রাম্প লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৮ দোকান পুড়ে ছাই সোহরাওয়ার্দী উদ্যানে অভিযানে মারধরের ঘটনায় চার পুলিশ সদস্য প্রত্যাহার নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে চারজন খুনের ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার  বাংলাদেশ-মালয়েশিয়ার মন্ত্রী পর্যায়ে বৈঠক-হজ ও ধর্মীয় সহযোগিতার অঙ্গীকার জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল দুপুরে, শিক্ষার্থীরা যেভাবে পাবে কালীগঞ্জ পৌর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ মামলায় ৫ হাজার টাকা জরিমানা বেনাপোল স্থলবন্দরে সিএন্ডএফ-কাস্টমস উত্তেজনা-ভুল এন্ট্রির অভিযোগে সাময়িক বন্ধ আমদানি-রপ্তানি

নাজমুল হুদার আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহের নেপথ্যে

admin
হালনাগাদ: শনিবার, ১০ নভেম্বর, ২০১৮

নৌকা প্রতীক পেতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপির সাবেক শীর্ষ নেতা ব্যারিস্টার নাজমুল হুদা।

শুক্রবার বিকেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয় থেকে ঢাকা-১৭ আসন (গুলশান-বনানী-ক্যান্টনমেন্ট) থেকে প্রার্থী হতে তার একজন প্রতিনিধি মনোনয়ন ফরমটি সংগ্রহ করেন।

জানা গেছে, ২০১০ সাল থেকে বিএনপির সঙ্গে নাজমুল হুদার টানাপোড়েন শুরু হয়। দল তাকে বহিষ্কার করে। সেই বহিষ্কার আদেশের পরও তিনি বিএনপির পরিচয়েই রাজনীতিতে সক্রিয় থাকার চেষ্টা করেন। পরে ২০১২ সালের জুনে তিনি বিএনপি থেকে পদত্যাগ করেন। এর দুই মাসের মধ্যে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) নামে নতুন একটি দল গঠন করেন। কিন্তু এটাও বেশিদিন টিকেনি।  কয়েক মাসের মধ্যেই ফ্রন্টের আরেক নেতা আবুল কালাম আজাদ তাকে দল থেকে বহিষ্কার করেন। পরে তিনি মানবাধিকার পার্টি গঠন করেন। সেটিও আলোর মুখ দেখেনি। বর্তমানে তিনি তৃণমূল বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। একইসঙ্গে বাংলাদেশ ন্যাশনালিস্ট অ্যালায়েন্সেরও (বিএনএ) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

জানা গেছে, আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট বা মহাজোটে শরীক হতে কয়েকবারই তিনি আওয়ামী লীগের হাইকমাণ্ডের সাথে যোগাযোগ করেছেন। ১৪ দলীয় জোটের সমন্বয়ক মোহাম্মদ নাসিমের সঙ্গেও বৈঠক করেছেন। যদিও এখনও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ১৪ দল। তবে তিনি নিজের নেতৃত্বাধীন জোটের পক্ষে সমর্থন দিয়ে আসছেন সরকারকে।

ঢাকা-১৭ আসন থেকে নির্বাচনের জন্য মনোনয়নপত্র কেনা প্রসঙ্গে ব্যারিস্টার নাজমুল হুদা জানান, আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা নিয়ে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান তিনি, এজন্যই মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

তিনি বলেন, দেশ আজ দুই ভাগে বিভক্ত। একদিকে আওয়ামী লীগ, আরেকদিকে আওয়ামী লীগবিরোধী শক্তি। আওয়ামী লীগবিরোধী শক্তির নেতৃত্ব দিচ্ছে বিএনপি। তিনি আওয়ামী লীগের পক্ষে। তবে আওয়ামী লীগে বিলীন না হয়ে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে লড়বেন। বিএনপির বহিষ্কৃত এ নেতা বলেন,এটা তো বাস্তবতা- প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও জাতির কল্যাণে দৃশ্যমান অনেক কিছুই করেছেন। যা দেশকে অনেকদূর এগিয়ে নিয়েছে। দেশে এখন আর সহিংসতা ও অস্থিরতা নেই। হরতাল উধাও হয়েছে। দেশজুড়ে উন্নয়ন হচ্ছে। সর্বত্রই স্বস্তি বিরাজ করছে।

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার (৮ নভেম্বর)। তফসিল অনুযায়ী, নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৩ ডিসেম্বর (রোববার)। এ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৯ নভেম্বর (সোমবার)। মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২২ নভেম্বর (বৃহস্পতিবার)। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ নভেম্বর (বৃহস্পতিবার)।


এ ক্যটাগরির আরো খবর..