× Banner
সর্বশেষ
হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে -তথ্যমন্ত্রী কামারখালী বীরশ্রেষ্ঠ সরকারি আব্দুর রউফ কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ লক্ষ্মীপুরে ইয়াবা, মদ ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার সারাদেশে ২৪ ঘন্টায়  ৮৭,৭০০ লিটার অবৈধভাবে মজুতকৃত জ্বালানি উদ্ধার সুন্দরবনের টেকসই সম্পদ আহরণে বনজীবিদের নিরাপত্তা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ শার্শায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষকার বিতরণ  বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-২  গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে গুরুতর আহত

নাচে গানে শেষ হল দুর্নীতি প্রতিরোধ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৩ এপ্রিল, ২০১৮

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস : বাগেরহাটের শরণখোলায় নাচ, গান, কবিতাব্বৃতি, রচনা ও বিতর্ক প্রতিযোগীতার মধ্য দিয়ে শেষ হলো দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৮।

এদিন দুর্নীতির বিরুদ্ধে শপথ নিয়েছে সমাপনি অনুষ্ঠানে উপস্থিত উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তিন শাতাধিত শিক্ষার্থী। আরকেডিএস পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় মিলনায়তনে সোমবার সকাল ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চলে এ অনুষ্ঠান।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বাগেরহাট সরকারি পিসি কলেজের সাবেক অধ্যক্ষ মো. আব্দুস ছাত্তার আকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নূরুজ্জামান খান, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আব্দুল হাই. প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, ভাসনী কিন্ডার গার্টেনের অধ্যক্ষ সদানন্দ হালদার, মুক্তিযোদ্ধা হেমায়েতউদ্দিন বাদশা, হুমায়ুন কবির, মাষ্টার হারুন অর রশিদ ও আলমগীর হোসেন মিরু।

অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. বদিউজ্জামান বাদল ও আরকেডিএস বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাশিদা আক্তার। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..