× Banner
সর্বশেষ
দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরির উদ্যোগ নিয়ে উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত ভুয়া খবর ও ডিজিটাল ঝুঁকি মোকাবিলায় জাতীয় কর্মপরিকল্পনার খসড়া চাইলেন তথ্যমন্ত্রী বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে ৬৫ ভাগ প্রান্তিক জনগোষ্ঠীকে মুক্ত রাখা হয়েছে – তথ্যমন্ত্রী জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি সংক্রান্ত বৈঠকে সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী শূন্য থেকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকের ক্ষেত্রে দাম বাড়ছে না – তথ্য উপদেষ্টা প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে বিএসটিআইকে আরও কার্যকর করা হবে – শিল্পমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে – স্বাস্থ্য মন্ত্রী যশোরের শার্শার গোগা সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ২০ বোতল ভারতীয় ফেনসিডিল -ডিএক্স উদ্ধার ডাসারে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি মধুখালিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে মেগচামী ইউনিয়ন বিএনপি

কালীগঞ্জ পৌরসভার উন্নয়ন বিষয়ে পৌর নাগরিকদের সাথে মতবিনিময় সভা

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ১৯ জানুয়ারী, ২০২০

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহঃ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় কালীগঞ্জ পৌরসভাতে ইতিমধ্যে ৫ কোটি টাকার কাজ প্রায় শেষের পথে। আরো প্রায় ৮ কোটি টাকার কাজের জন্য টেন্ডার আহব্বান করা হয়েছে। এছাড়াও জলবায়ু প্রকল্পের আওতায় ৫ কোটি টাকা দিয়ে রাস্তায় সৌর বিদুৎ সড়ক বাতি এবং কুয়েত ফান্ড অব আরব দেশের সহযোগিতায় আরো ১০ কোটি টাকার টাকার উন্নয়ন কাজের প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

রোববার সকাল সাড়ে ১০টায় কালীগঞ্জ পৌর অডিটরিয়ামে ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে এক মতবিনিময় সভায় পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ এ কথা বলেন। কালীগঞ্জ পৌর সভার আয়োজনে পরামর্শ ও মতবিনিময়ে শহরের ব্যাবসায়ী সংগঠন, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্টান প্রধান ও সুধীজন সহ পৌরসভার বিশিষ্ট ব্যাক্তিগন অংশগ্রহন করেনে। পৌর মেয়র আশরাফুল আলম আশরাফের সভাপতিত্বে মতবিনিময়ে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর হোসেন সোহেল, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান মিয়া ও উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান শাহানাজ পারভীন।

সভাতে পৌর মেয়র আশরাফ আরো জানান এ পৌরসভার বড় ধরনের একটি বিদেশী সংস্থার অনুদান প্রকল্প পেতে প্রক্রিয়া চলছে। তাতে প্রায় ২’শ ৫০ কোটি টাকা উন্নয়নের জন্য পাওয়া যাবে। যা পেলে এই পৌরসভাকে দক্ষিনাঞ্চলের মধ্যে একটি মডেল পৌরসভায় রুপান্তর করা সম্ভব হবে।

পৌর স্যানিটারী ইনসপেক্টর আলমগীর হোসেনের পরিচালনায় সভাতে আরো বক্তব্য রাখেন, পৌর সভার প্যানেল চেয়ারম্যান তোরাব আলী, পৌর সচিব আব্দুল্লাহ আল মাসুম, দৈনিক নবচিত্রের প্রধান সম্পাদক আলহাজ¦ শহিদুল ইসলাম, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, সাংবাদিক এম এ কাদের, সাবেক কাউন্সিলর রবজেল হোসেন, কালীগঞ্জ বাজার ব্যাবসায় সমিতির ফরিদ উদ্দিন, সদর উদ্দিন আব্দুল আলিম, মাহতাব উদ্দিন কলেজের প্রভাষক এনামুল হক ও হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের উজ্জল অধিকারী প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..