× Banner
সর্বশেষ
নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ -বাণিজ্যমন্ত্রী মাদারীপুরে অবৈধভাবে বালু উত্তোলনে পুলিশের অভিযান, নদে ঝাপ দিয়ে পালালো তিন ড্রেজার ব্যবসায়ী, থানায় মামলা হতদরিদ্র মানুষের সেবার জন্যই ফ্যামিলি কার্ড -পার্বত্যমন্ত্রী পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী আলতাফুজ্জামানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নড়াইলে সহকারি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনে পক্ষপাতিত্বের অভিযোগ মাদারীপুরে দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ১, রণক্ষেত্র নতুন মাদারীপুর জাবিসাসের ‘পাঁতানো নির্বাচন’ স্থগিতের দাবি, উপাচার্যকে চার সদস্যের চিঠি ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে আজ ভারত থেকে পাইপলাইনে ৫ হাজার মেট্রিক টন ডিজেল

পিআইডি

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই -অধ্যাপক আলী রীয়াজ

Kishori
হালনাগাদ: রবিবার, ২৫ মে, ২০২৫
নাগরিক সমাজের অংশগ্রহণ

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ঐকমত্য গঠনে শুধু রাজনৈতিক দলের সাথে বৈঠকই যথেষ্ট নয়, এর পাশাপাশি নাগরিক সমাজের সাথেও আলোচনার প্রয়োজন। তিনি বলেন, নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই।

ঢাকায় ফার্মগেটে কৃষিবিদ ইন্সটিটিউশনে আজ জাতীয় ঐকমত্য কমিশনের সাথে সুশীল সমাজের আলোচনায় অধ্যাপক আলী রীয়াজ এসব কথা বলেন। এসময় কমিশনের সদস্য হিসেবে ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. ইফতেখারুজ্জামান, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে প্রথম পর্যায়ের আলোচনায় অনেক বিষয়ে ঐকমত্য যেমন হয়েছে, তেমনি মতভিন্নতাও রয়েছে। তিনি বলেন, বিপুল রক্তপাতের মধ্য দিয়ে আমরা এ পর্যায়ে উপনীত হয়েছি। ঐক্যের এমন সুযোগ বারবার আসবে না। একমত না হওয়া বিষয়গুলো জনসম্মুখে প্রকাশ করা হবে উল্লেখ করে তিনি আরো বলেন, আমাদের লক্ষ্য জাতীয় সনদ প্রতিষ্ঠা করা।

এসময় বক্তারা মানবাধিকার, নারীর অধিকার, ভিন্ন ভিন্ন জাতিসত্ত্বা এবং প্রান্তিক জনগোষ্ঠীর অধিকারসহ মৌলিক বিষয়গুলোর ওপর একমত হওয়ার প্রতি গুরুত্বারোপ করেন। পাশাপাশি রাজনীতিতে নারীর অংশগ্রহণের সুযোগ তৈরি করার তাগিদও দেন তারা। জুলাই-আগস্ট গণ-অভ্যূত্থানের পর তরুণ প্রজন্মের নারীরা প্রবল আগ্রহ ও আকাঙ্ক্ষা নিয়ে রাজনীতিতে আসতে চাইছেন বলেন দাবি করেন বক্তারা। এছাড়া, তারা ঐকমত্যের বিষয়টি জাতীয় সনদের মাধ্যমে প্রতিফলনের আশাবাদ প্রকাশ করেন। যাতে ভবিষ্যতে প্রত্যেক রাজনৈতিক দল যেন সেই জাতীয় সনদের লক্ষ্য ও উদ্দেশ্যগুলো বাস্তবায়নের পথে ভূমিকা পালন করতে পারে।

এতে সুশীল সমাজের পক্ষ থেকে বিচারপতি আব্দুল মতিন, মেজর জেনারেল (অব.) আ ন ম মনীরুজ্জামান, ড. ওয়ারেসুল করিম, ড. মির্জা হাসান, ড. গীতি আরা নাসরিন, ড. সামিনা লুৎফা, সুলতানা রাজিয়া, সাংবাদিক বাসুদেব ধর, ইলিরা দেওয়ান, আশরাফুন নাহার মিষ্টি এবং চৌধুরী সামিউল হক উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..