সুজন পাল নোয়াখালীঃ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা পরিষদের দায়িত্বরত চেয়ারম্যান ওমর ফারুক বাদশা ব্রেইন স্ট্রোক করে মারা যান।
রবিবার ২৭ সেপ্টেম্বর, ২০২০ দুপুরে ঢাকা নেওয়ার পথে অবস্থার অবনতি দেখা দিলে কুমিল্লা মেডিক্যালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এদিকে তার অকাল মৃত্যুতে বেগমগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগনের মাঝে শোকের ছায়া নেমেছে। উপজেলায় দায়িত্বে থাকাকালীন সময়ে তিনি বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক কার্যক্রমে জড়িত ছিলেন। গরীব ও অসহায় মানুষের দুঃসময়ের বন্ধু ছিলেন এবং বিপদের বন্ধু ছিলেন। তার মৃত্যু খবর পেয়ে গরীব,অসহায় এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের ভিড় জমে তাকে একনজর দেখার জন্য।
সাহসী, কর্মঠ, বলিষ্ঠ কন্ঠের অধিকারী এমন একজন সাহসী নেতার অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেন নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মামুনুর রশীদ কিরন।বেগমগঞ্জ পৌরসভার মেয়র আক্তার হোসেন ফয়সাল, নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান জাফর উল্ল্যা চৌধুরী।
বেগমগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার জনাব সামসুর নাহার চৌধুরী বলেন, আমি বেগমগঞ্জ উপজেলায় দায়িত্ব নিয়ে আসার পর যে কয়দিন ওনাকে পেয়েছি আমার দেখা সাহসী নেতার মধ্যে সে একজন। তিনি গভীর শোক প্রকাশ করেন।

